AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: নগদ টাকা না দিলে রোগীকে মেরে ফেলার হুমকি, নার্সিংহোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Howrah: গত ১৮ ডিসেম্বর গোলবাড়ি থানা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন হীতাংশ আগরওয়াল। একাধিক সমস্যা নিয়ে তিনি মেডিক্লেমের আওতায় ওই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। রোগীর স্ত্রী শ্রুতি আগারওয়ালের দাবি, হাসপাতালের তরফে তাঁদের ১২ জানুয়ারি বলা হয় নগদ টাকা দিয়ে রোগীকে বাড়ি নিয়ে যেতে।

| Edited By: | Updated on: Jan 14, 2024 | 12:10 PM
Share

হাওড়া: নগদ চেয়ে রোগীর কলার ধরে হুমকি দেওয়ার অভিযোগ নার্সিংহোম কর্মীর বিরুদ্ধে। নগদ টাকা না দিলে রোগীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মেডিক্লেম থাকার পরও নগদ টাকার দেওয়ার চাপ। হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোমের ঘটনা। তবে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি কর্তৃপক্ষ।

গত ১৮ ডিসেম্বর গোলবাড়ি থানা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন হীতাংশ আগরওয়াল। একাধিক সমস্যা নিয়ে তিনি মেডিক্লেমের আওতায় ওই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। রোগীর স্ত্রী শ্রুতি আগারওয়ালের দাবি, হাসপাতালের তরফে তাঁদের ১২ জানুয়ারি বলা হয় নগদ টাকা দিয়ে রোগীকে বাড়ি নিয়ে যেতে। শুধু তাই নয়, ওপিডি ও আইপিডি প্রধান এম কিউ রাজা নামের এক ব্যক্তি রোগীর কেবিনে ঢুকে কলার ধরে বকেয়া বিলের নগদ টাকা চেয়ে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এরপরেই স্থানীয় গোলাবাড়ি থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। রোগীর পরিবার জানান, ক্রমশ টাকা দিয়ে হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার জন্য তাঁদের ভয় দেখানো ও নানান হুমকি দেওয়া হচ্ছে। যদি এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করলেও তাঁরা ক্যামেরার সামনে কোনও রকম কথা বলতে চাননি। হীতাংশ বলেছেন, “আমার মেডিক্লেম থাকার পরও আমায় ওরা ক্যাশ টাকা দিতে বলছে।”

যদিও সম্পূর্ণ বিষয়টি শোনার পর হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানিয়েছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ ভয়ঙ্কর। তিনি বলেন, “ওই হাসপাতালের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে। সেই সময়ও তদন্ত করা হয়েছিল।”

Follow Us