AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West bengal Assembly Election: ভোটের সময় ঝামেলা করলে শুধু জেল নয়, দিতে হবে মোটা অঙ্কের এত টাকা

Tamluk: কেউ যদি মুচলেকার শর্ত লঙ্ঘন করে সেই ক্ষেত্রে তাঁকে কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। পূর্ব মেদিনীপুর জেলাতে প্রায় ১০০০ জনের মোটা টাকার বন্ড দেওয়া হয়েছে।

West bengal Assembly Election: ভোটের সময় ঝামেলা করলে শুধু জেল নয়, দিতে হবে মোটা অঙ্কের এত টাকা
জেলা পুলিশ সুপার অংশুমান সাহাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 19, 2026 | 10:14 AM
Share

তমলুক: নির্বাচনে শান্তি ভঙ্গকারীদের জরিমানার পরিমাণ বৃদ্ধি পেল। এক লাফে ২০ থেকে ৫০ গুণ বাড়াল জেলা প্রশাসন। এর আগে ভোটের আগে শান্তি ভঙ্গকারীদের অর্থাৎ ১০৭-এর নোটিস দেওয়া হত। সেই নোটিস মোতাবেক ১০০০ টাকার বন্ড দিতে হতো অভিযুক্তদের। সেই টাকার অঙ্কই এবার আরও বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসনের দাবি, ১০০০ টাকা বন্ড দেওয়ার ফলে ১০৭ বন্ডের গুরুত্ব দিত না অভিযুক্তরা। এইবারে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ১০০০ টাকার বন্ডকে বাড়িয়ে ২০ হাজার, ২৫ হাজার, ৫০ হাজার টাকা করা হয়েছে। অভিযুক্তদের মুচলেকা দিতে হবে। তারা এলাকায় শান্তি ভঙ্গ করবে না এই মর্মে।

কেউ যদি মুচলেকার শর্ত লঙ্ঘন করে সেই ক্ষেত্রে তাঁকে কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। পূর্ব মেদিনীপুর জেলাতে প্রায় ১০০০ জনের মোটা টাকার বন্ড দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, মোটা টাকা বন্ড দেওয়ার ফলে আশা করা যায়, শান্তি বজায় রাখবেন। জেলাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতেই জেলা প্রশাসনের এই উদ্যোগ।

জেলা পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, “এখানে সিইও স্যরের ভিসিট হয়েছিল। তারপর কমিশনের সঙ্গে মিটিং হয়। আগে এই ১০৭ এর বন্ডের টাকার অঙ্কের পরিমাণ কম ছিল। তাই এই বন্ডের অঙ্কটা বাড়ানোর জন্য রিকোয়েস্ট করা হয়েছিল। এখন বন্ডের অঙ্কটাও বাড়িয়ে দেওয়া হয়েছে।”

Follow Us