Biriyani: এই বিরিয়ানি খেলে ক্যানসারও হতে পারে! নামকরা দোকানে কী চলছিল জানেন?
Hoogly Food Safety: রিষড়ায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানে আজ অভিযান চালান। সেখানে আধিকারিকরা দেখেন, মানুষের খাওয়ার উপযুক্ত নয়, এমন রঙ মেশানো হচ্ছে বিরিয়ানিতে। হলুদ রঙের বিরিয়ানি দেখে চমকে ওঠেন আধিকারিকরা।

হুগলি: বিরিয়ানি ভালোবাসেন না, এমন মানুষ খুব কম রয়েছে। নাকে গন্ধ গেলেই অনেকের খিদে পেয়ে যায়! কিন্তু যে বিরিয়ানি আপনি ভালোবেসে খাচ্ছেন, তার ভিতরে কী কী মেশানো হচ্ছে জানেন? বিরিয়ানির হলুদ রঙ আনতে যা মেশানো হচ্ছে, তা দেখে কার্যত চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়।
বাঙালির প্রিয় বিরিয়ানিতেও ভেজাল। দেখা গেল, মানুষের খাবার জন্য নয়, এমন রঙ মেশানো হচ্ছে জনপ্রিয় খাবার বিরিয়ানিতে। হুগলির রিষড়ায় খাদ্য সুরক্ষা দফতর অভিযান অভিযান চালাতেই এই ছবি ধরা পড়ল।
রিষড়ায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানে আজ অভিযান চালান। সেখানে আধিকারিকরা দেখেন, মানুষের খাওয়ার উপযুক্ত নয়, এমন রঙ মেশানো হচ্ছে বিরিয়ানিতে। হলুদ রঙের বিরিয়ানি দেখে চমকে ওঠেন আধিকারিকরা। সঙ্গে সঙ্গে দোকানদারকে ওই রঙ মেশানে বিরিয়ানি ফেলে দিতে বলেন।
খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা দেখান যে বিরিয়ানিতে যে রঙ মেশানো হয়েছে হলুদ রঙ আনার জন্য, তা ইন্ডাস্ট্রিয়াল কালার। এগুলি সাধারণত কাঠ, গ্রিলে রঙ করার জন্য ব্যবহার করা হয়। প্যাকেটে বড় বড় হরফে লেখা রয়েছে, ‘নট ফর হিউম্যান কনজামশন’। এই রঙ যদি মানুষের পেটে যায়, তাহলে ক্যানসার পর্যন্ত হতে পারে।
আধিকারিকরা বলেন, “মানুষকে সচেতন করা হচ্ছে এসব না খেতে। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।খাদ্য বিধি না মানলে ব্যবস্থা নেওয়া হবে।”
