Bengal Safari: সিংহীর নাম বিতর্কের মধ্যেই বেঙ্গল সাফারির ডিরেক্টরকে বদলি

জ্যোতিপ্রিয় মল্লিককে দায়িত্ব থেকে সরানো হবে এমন আঁচ ছিল না। গতকাল রাজ্যপালের প্রেস বার্তায় তা সামনে আসে। অভিষেক বন্দোপাধ্যায়ের ঘনিষ্ট বীরবাহা হাঁসদাকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়। তারপরেই জেলায় জেলায় ১৩ আধিকারিকের বদলি করা হয়। মন্ত্রিত্ব বদলের পরই তা জেলায় জেলায় পাঠানো হয়।

Bengal Safari: সিংহীর নাম বিতর্কের মধ্যেই বেঙ্গল সাফারির ডিরেক্টরকে বদলি
বেঙ্গল সাফারি

| Edited By: অংশুমান গোস্বামী

Feb 19, 2024 | 9:53 AM

শিলিগুড়ি: জ্যোতিপ্রিয় মল্লিককে রাজ্যের বনমন্ত্রীর পদ থেকে সরানোর কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন জেলার অন্তত ১৩ বন আধিকারিককের রদবদলের করা হয়েছে। সেই নির্দেশও এসে পৌঁছে গিয়েছে। এর মধ্য বদলি করা হয়েছে বেঙ্গল সাফারির ডিরেক্টর কমল সরকারকেও। তাঁকে খড়্গরপুরের হিজলি ডিভিশনে বদলি করা হয়েছে।

জ্যোতিপ্রিয় মল্লিককে দায়িত্ব থেকে সরানো হবে এমন আঁচ ছিল না। গতকাল রাজ্যপালের প্রেস বার্তায় তা সামনে আসে। অভিষেক বন্দোপাধ্যায়ের ঘনিষ্ট বীরবাহা হাঁসদাকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়। তারপরেই জেলায় জেলায় ১৩ আধিকারিকের বদলি করা হয়। মন্ত্রিত্ব বদলের পরই তা জেলায় জেলায় পাঠানো হয়। বদলির তালিকায় যাঁরা আছেন তাঁরা সকলেই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসের আধিকারিক।

বেঙ্গল সাফারি পার্কের একটি সিংহ ও সিংহীর নামকরণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সিংহীর নাম সীতা রাখা নিয়েই যত আপত্তি। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। কেন এই নামকরণ তা নিয়ে একটি মামলাও দায়ের করেছে ওই হিন্দুত্ববাদী সংগঠন। আগামী ২০ ফেব্রুয়ারি রয়েছে সেই মামলার শুনানি।

Loading...
Unable to load recommendations.
Follow Us