AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Theft Case: মোবাইল চুরি করতে গিয়ে মুখোমুখি CCTV ক্যামেরা, দেখে লজ্জায় মুখ ঢাকল চোর

CCTV Footage: মোবাইলের দোকানটির উপরে টিনের শেড। সেই টিন ভেঙেই ভিতরে ঢোকে চোর। তারপর ফলস সিলিং ভেঙে সোজা নেমে আসে দোকানের ভিতরে। অন্ধকারের মধ্যে মোবাইলের দোকানের ভিতর ঘুরতে থাকে। হাতের কাছে মোবাইল, চার্জার যা পেয়েছে, সব হাতাতে থাকে এক এক করে।

Theft Case: মোবাইল চুরি করতে গিয়ে মুখোমুখি CCTV ক্যামেরা, দেখে লজ্জায় মুখ ঢাকল চোর
সিসিটিভি ফুটেজImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 07, 2024 | 5:09 PM
Share

জলপাইগুড়ি: রাতের অন্ধকারে মোবাইলের দোকানে চুরি করতে ঢুকেই ফ্যাসাদে চোর। অন্ধকার দোকান ঘরের মধ্যে ঢুকতেই সিসিটিভি ক্যামেরার মুখোমুখি। ব্যাপারটা বুঝতে পেরেই দু’হাত দিয়ে কোনওক্রমে মুখ ঢাকার চেষ্টা চোরের। কোনওক্রমে মুখ ঢেকে পালিয়ে ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দেয় ওই চোর। তারপর মোবাইলের দোকান থেকে যাবতীয় জিনিসপত্র চুরি করে পালিয়েছে সে। শুক্রবার ভোর-রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি সিনেমা হল পাড়ায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই মোবাইলের দোকানটির উপরে টিনের শেড। সেই টিন ভেঙেই ভিতরে ঢোকে চোর। তারপর ফলস সিলিং ভেঙে সোজা নেমে আসে দোকানের ভিতরে। অন্ধকারের মধ্যে মোবাইলের দোকানের ভিতর ঘুরতে থাকে। হাতের কাছে মোবাইল, চার্জার যা পেয়েছে, সব হাতাতে থাকে এক এক করে। অন্ধকারে চুরি করতে সমস্যা হচ্ছিল, তাই দোকানের আলো জ্বালায়। এরপরই চোখে পড়ে যায় সিসিটিভি ক্যামেরা। সেই দেখে হাত দিয়ে মুখ ঢেকে কোনওক্রমে ক্যামেরার মুখ অন্যদিকে ঘোরায় সেই চোর।

আজ সকালে দোকানে ঢুকেই মালিক উজ্জ্বল দাসের মাথায় হাত। গোটা দোকান লন্ডভন্ড। উপরে ফলস সিলিং, টিনের শেড… সব ভাঙা। বিষয়টি বুঝতে পেরেই সিসিটিভি খতিয়ে দেখেন তিনি। এরপর চোরের কীর্তি দেখেই যোগাযোগ করেন থানায়। ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জানান ওই দোকান মালিক। পুলিশের কাছে দোকানের সিসিটিভি ফুটেজও তুলে দেন। সেই ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Follow Us