AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: ভোটের চাঁদা না দেওয়ায় রিসর্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, হাইকোর্টে মালিক

Jalpaiguri: অভিযোগ, ২১ এপ্রিল সদলবলে রিসর্টে আসেন তৃণমূল নেতারা। অস্ত্র হাতে ঢুকে রিসর্টের কর্মীদের অশ্লীল গালিগালাজ করে বের করে দেওয়া হয়। গেটে ঝুলিয়ে দেওয়া হয় তৃণমূলের পতাকা।

Jalpaiguri: ভোটের চাঁদা না দেওয়ায় রিসর্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, হাইকোর্টে মালিক
শোরগোল জলপাইগুড়িতে Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Apr 24, 2024 | 6:47 PM
Share

জলপাইগুড়ি: নির্বাচন তহবিল আদায়ে রিসর্ট মালিকের কাছে তৃণমূল নেতাদের জুলুমবাজির অভিযোগ। পুলিশের কাছে গিয়েও সমস্যার সমাধান না হওয়ায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন রিসর্ট মালিক। অভিযোগ, ডুয়ার্সের বানারহাট থানা এলাকায় থাকা এক রিসর্টের মালিক জিয়াউর রহমানের কাছ থেকে নির্বাচন তহবিলে মোটা টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। অভিযোগের তির স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি পৃথ্বীরাজ ছেত্রী ও ব্লক সভাপতি প্রেম ছেত্রী ওরফে কাজি পাণ্ডের দিকে। 

জিয়াউর রহমানের দাবি, তিনি তাঁর সাধ্য মতো ১৭ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু, যা দাবি ছিল তার সঙ্গে টাকার অঙ্ক না মেলায় ওই টাকা ফেরত দিয়ে দেন তৃণমূল নেতারা। অভিযোগ, ২১ এপ্রিল সদলবলে রিসর্টে আসেন তৃণমূল নেতারা। অস্ত্র হাতে ঢুকে রিসর্টের কর্মীদের অশ্লীল গালিগালাজ করে বের করে দেওয়া হয়। গেটে ঝুলিয়ে দেওয়া হয় তৃণমূলের পতাকা। ঝুলিয়ে দেওয়া হয় তালাও। বন্ধ হয়ে যায় রিসর্ট। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। 

জিয়াউর জানাচ্ছেন, গোটা বিষয়টি নিয়ে তাঁরা বানারহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু, অভিযোগ যে নেওয়া হয়েছে তার কোনও রিসিভ কপিই দেওয়া হয়নি। এরপর জিয়াউর ২২ এপ্রিল জলপাইগুড়িতে এসে পুলিশ সুপার এর দ্বারস্থ হন। ফের লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু, এখনও সমস্যার কোনও সমাধান হয়নি বলে জানাচ্ছেন তিনি। এখনও তালা বন্ধ হয়ে রয়েছে রিসর্ট। 

জিয়াউর রহমানের আইনজীবী গোপাল শা বলছেন, “একটি রাজনৈতিক দলের লোকেরা এসে আমার মক্কেলের অ্যামিউসমেন্ট পার্ক বন্ধ করে দিয়েছে। ওরা টাকা দিয়েছিল। কিন্তু ওদের দাবি মতো টাকা না দেওয়াতে জোর করে পার্ক বন্ধ করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানালো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। সে কারণেই আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।” সূত্রের খবর, মামলাটি ইতিমধ্যেই হাইকোর্টে গৃহীত হয়েছে। শীঘ্রই শুনানির দিন জানিয়ে দেওয়া হবে। 

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…