AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: একদিকে মনোনয়ন, অন্যদিকে বিক্ষোভ, উত্তরে অস্বস্তি পদ্মশিবিরের

এরপর বিজেপি তৃতীয় দফায় প্রার্থী ঘোষণা করলে দেখা যায় কৌশিক রায়কে সরিয়ে দিয়ে নতুন প্রার্থী করা হয়েছে ডালিম রায়কে। এবার ডালিমকে সরিয়ে কৌশিক রায়কে প্রার্থী করতে হবে এই দাবিতে আজ বিকেলে বিজেপির ময়নাগুড়ি দফতরে তালা দেন কৌশিক রায় অনুগামীরা।

BJP: একদিকে মনোনয়ন, অন্যদিকে বিক্ষোভ, উত্তরে অস্বস্তি পদ্মশিবিরের
বিজেপির বিক্ষোভImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 01, 2026 | 7:41 PM
Share

জলপাইগুড়ি: একদিকে যখন মনোনয়ন দাখিল করা নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস বিজেপি কর্মীদের। ঠিক তখনই উলটো ছবি দেখা গেল ময়নাগুড়ির বিজেপি কর্মীদের মধ্যে। এদিন পূর্বঘোষিত বিজেপি প্রার্থীকে পুনরায় প্রার্থী পদে বহাল করার দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। একই সঙ্গে গ্রামে প্রচারে গেলে পিঠের চামড়া তুলে দেওয়ার হুমকি বিক্ষুব্ধ নেতা কর্মীদের। ঘটনায় তুমুল উত্তেজনা ময়নাগুড়িতে।

ক্ষোভ যেন কিছুতেই প্রশমিত হচ্ছে না বিজেপির অন্দরমহলে। এবার ময়নাগুড়ি বিধানসভা আসনে প্রার্থী বদল করায় বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীদের একাংশ। ঘটনায় অস্বস্তি গেরুয়া শিবিরে। বিজেপির দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণার পর তালিকায় দেখা যায় ময়নাগুড়ি বিধানসভা আসনে প্রার্থী হিসেবে নাম রয়েছে বিদায়ী বিজেপি বিধায়ক কৌশিক রায়ের। এই ঘোষণার পরের দিন প্রার্থী বদলের দাবিতে কর্মীদের হাতে বিজেপির ময়নাগুড়ির দলীয় কার্যালয়ে তালাবন্দি হতে হয় জেলা সভাপতি শ্যামল রায়কে। এরপর রিপোর্ট যায় বিজেপির রাজ্য দফতরে।

এরপর বিজেপি তৃতীয় দফায় প্রার্থী ঘোষণা করলে দেখা যায় কৌশিক রায়কে সরিয়ে দিয়ে নতুন প্রার্থী করা হয়েছে ডালিম রায়কে। এবার ডালিমকে সরিয়ে কৌশিক রায়কে প্রার্থী করতে হবে এই দাবিতে আজ বিকেলে বিজেপির ময়নাগুড়ি দফতরে তালা দেন কৌশিক রায় অনুগামীরা। অপরদিকে আজই জলপাইগুড়ির মনোনয়ন দাখিল করেন বিজেপির ৩ জন প্রার্থী। তবে এহেন ঘটনায় অস্বস্তিতে গেরুয়া শিবির। যদিও এই বিষয়ে ময়নাগুড়ি যুব মোর্চার টাউন মণ্ডল সভাপতি সুজন মিত্র বলেন, “সাময়িক ঝামেলা হয়েছিল। মিটে গেছে।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?