AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: নারী দিবসের ভরা সভায় স্বামীর আবেগঘন মেসেজ পড়লেন খোদ জেলাশাসক, আপ্লুত জনতা

Jalpaiguri: শুক্রবার জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইনে আন্তর্জাতিক নারী দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জেলাশাসক শামা পারভিন।

Jalpaiguri: নারী দিবসের ভরা সভায় স্বামীর আবেগঘন মেসেজ পড়লেন খোদ জেলাশাসক, আপ্লুত জনতা
শামা পারভিন Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Mar 08, 2024 | 9:26 PM
Share

জলপাইগুড়ি: নারী দিবসে জেলাশাসককে কী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তাঁর স্বামী? ভরা সভায় সেই মেসেজ পাঠ করলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন। কথায় আছে, সব সফল পুরুষের পিছনে আছে কোনও না কোনও নারীর হাত। আর সফল নারীদের পিছনে? সেই রহস্যই যেন এদিন ফাঁস করলেন জেলাশাসক। কর্মসূত্রে জেলার বাইরে রয়েছেন জলপাইগুড়ির জেলাশাসকের জীবনসঙ্গী। কিন্তু নারী দিবসে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। তাঁর স্বামীর পাঠানো সেই বার্তা নিজের জন্য না রেখে সমস্ত মহিলাদের উদ্দেশ্যে পাঠ করে দিলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন।

শামা পারভিনকে তাঁর স্বামী লিখছেন, ‘যে বাড়ি দেখে সে জেলাও চালায়। যে বাচ্চাকে পড়ায় সে নির্বাচনও করায়। যে ওখানকার বাড়ি দেখে এখানকার বাড়ির চিন্তাও তাঁর মাথায় থাকে। মাকে দেখে। মেয়েকে দেখে। বোনকে দেখে। মনের টেনশন মনে থাকে। নিজে কাজ করে টাকা অর্জন করে। আবার অনেককে সাহায্যও করে। অনেকের আশা অনেকের ভরসা। অনেকে আবার ওর মতো হতে চায়। হ্যাপি উইমেন্স ডে।’

শুক্রবার জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইনে আন্তর্জাতিক নারী দিবস পালন  অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জেলাশাসক শামা পারভিন। কিন্তু, সেখানে এসে যে একেবারে স্বামীর পাঠানো মেসেজ সকলের সঙ্গে ভাগ করে নেবেন তা ভাবতে পারেননি কেউই। 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শামা পারভিন বলেন, আসলে এই মেসেজ শুধুমাত্র আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যারা একদিকে সরকারি কাজকর্ম দেখছেন পাশাপাশি নিজের সংসার দেখছেন এই সেমেজ তাঁদের সকলের জন্য। তাই আজ সবার সঙ্গে এই আমাকে পাঠানো বার্তাটি শেয়ার করে নিলাম।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন