Jalapiguri News: মাছ ধরতে গিয়ে সাপের ছোবল, তারপর…
Jalpaiguri: এরপর সাপে কাটা রোগীর সাথে সাপটিকে নিয়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসক রোগীর চিকিৎসা শুরু করে খবর দেয় জলপাইগুড়ির পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। খবর পেয়ে বিশ্বজিৎ বাবু ছুটে আসেন হাসপাতালে।

জলপাইগুড়ি: মাছ ধরে বাড়ি ফিরছিলেন। অন্ধকারে সবটা দেখাও যায় না ঠিক মতো। আর তখনই হল বিপত্তি। আচমকাই সাপে ছোবল দিল পায়ে। পুজোর মধ্যেই কার্যত দুর্যোগ নেমে এল বিশ্বজিৎ দত্তের বাড়িতে।
জলপাইগুড়ি বেরুবারি গ্রামপঞ্চায়েতের বাসিন্দা উদয় রায়। ষষ্ঠীর দিন মাছ ধরে বাড়ি ফিরছিলেন। রাত হয়ে যাওয়ায় রাস্তায় অন্ধকার ছিল। আচমকাই তার পা পড়ে যায় রাস্তায় থাকা গোখরো সাপের উপর। সাপটি সঙ্গে-সঙ্গে তাঁকে ছোবল মারে। তিনি চিৎকার করে ছুটে আসে আশেপাশের বাড়ির লোক। এরপর তারা সাপটিকে ধরে বস্তাবন্দি করেন।
এরপর সাপে কাটা রোগীর সাথে সাপটিকে নিয়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসক রোগীর চিকিৎসা শুরু করে খবর দেয় জলপাইগুড়ির পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। খবর পেয়ে বিশ্বজিৎ বাবু ছুটে আসেন হাসপাতালে। সাপটিকে নিয়ে হাসপাতালের বাইরে আসেন। বস্তা খুলে দেখেন সেটি একটি গোখরো সাপ। যা অত্যন্ত বিষধর। এরপর তিনি সাপে কাটলে সাপ না ধরে রোগী কে এক ঘন্টার আগে হাসপাতালে নিয়ে আসা উচিৎ তা নিয়ে রোগীর আত্মীয় ও অন্যান্যদের মধ্যে সচেতনতা প্রচার করে সাপ টিকে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেন।*
