AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Leader Viral Video: ‘কথা দিচ্ছি উত্তরবঙ্গ ফের বাঙালি মুক্ত করব, খুঁজে খুঁজে বের করব’, ‘বাঙালি খেদাও’ মন্তব্য তৃণমূল নেতার

Jalpaiguri: পুলিশ সূত্রে খবর, বিষয়টি নিয়ে পুলিশের তরফেও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে সুকদেব রায়কে ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

TMC Leader Viral Video: 'কথা দিচ্ছি উত্তরবঙ্গ ফের বাঙালি মুক্ত করব, খুঁজে খুঁজে বের করব', 'বাঙালি খেদাও' মন্তব্য তৃণমূল নেতার
শুকদেব রায় Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 12, 2026 | 3:48 PM
Share

ধূপগুড়ি: বাংলার মাটি থেকে বাঙালিকে তাড়ানোর চেষ্টা? অন্তত তেমনই মন্তব্য করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ১৫ অগস্টের মধ্যে বাঙালিদের উত্তরবঙ্গ ছাড়ার হুমকি দিয়ে কার্যত জঙ্গি সুলভ আচরণ তৃণমূল নেতার। এখানেই শেষ নয়, ২০০২ সালে সিপিএম পার্টি অফিসে KLO যে ঘটনা ঘটেছিলো তার পুনরাবৃত্তির ইঙ্গিত পূর্ণ হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

অভিযুক্তের নাম শুকদেব রায়। অভিযুক্তের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একদল যুবক। পুলিশ সূত্রে খবর, বিষয়টি নিয়ে পুলিশের তরফেও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে সুকদেব রায়কে ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। অভিযুক্ত তৃণমূল নেতা বলেন, “কথা দিচ্ছি উত্তরবঙ্গ থেকে বাঙালি মুক্ত করব। বাংলাদেশ ও দক্ষিণবঙ্গ থেকে মার খেয়ে এসেছেন না? খুঁজে খুঁজে বের করব।”

CPIM-এর ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদারের অভিযোগ, এই ধরনের বক্তব্য শুধু রাজনৈতিক উস্কানি নয়, এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাশাপাশি বাংলাকে বিভক্ত করার পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বাংলাকে ভাগ করার কোনও চক্রান্ত হলে কিংবা বিচ্ছিন্নতাবাদী শক্তি ফের মাথাচাড়া দিলে, তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অন্যদিকে, বিজেপিও তৃণমূল নেতার মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে। বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক মাধবচন্দ্র রায় বলেন, “শুকদেব রায় এর আগেও সামাজিক মাধ্যমে একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে তাঁদের অভিযোগ। এবার যে মন্তব্য সামনে এসেছে, তা বাংলার সামাজিক সম্প্রীতি নষ্ট এবং বিভাজনের রাজনীতিকে উস্কে দিচ্ছে।”

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু