AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: ‘কেন এখনও পেলাম না যুবসাথীর টাকা?’, TMC প্রার্থী পরেশকে দেখা মাত্রই প্রশ্ন যুবকের

Jalpaiguri: রবিবার সকালে নিজ বাসভবন থেকে বেরিয়ে হলদিবাড়ি শহরে চলে আসেন পরেশ অধিকারী। এরপর টিম নিয়ে বেরিয়ে যান। হলদিবাড়ি পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচার করেন। ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলকে ভোটের আবেদন জানান তিনি। প্রচারের মাঝেই ধরা পড়ে দুটি ভিন্ন ছবি। একদল মহিলা তাঁর কাছে আসেন। ধন্যবাদ জানান। তাঁরা প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পান।

Jalpaiguri: 'কেন এখনও পেলাম না যুবসাথীর টাকা?', TMC প্রার্থী পরেশকে দেখা মাত্রই প্রশ্ন যুবকের
পরেশ অধিকারী, তৃণমূল প্রার্থীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 29, 2026 | 6:56 PM
Share

জলপাইগুড়ি: রবিবাসরীয় প্রচারে বেরিয়ে প্রশ্নের মুখে পড়লেন মেখলিগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী। তৃণমূলপ্রার্থীকে সামনে পেয়ে কেন তিনি বেকার ভাতা পেলেন না ভরা বাজারের মধ্যে এই প্রশ্ন করে বসলেন অঙ্কুর সরকার নামে এক যুবশ্রী আবেদনকারী। বিষয়টি সামনে আসতেই সীমান্ত শহর হলদিবাড়িতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। তাই প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে জোরকদমে প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী। রবিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল  উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি প্রভৃতি জেলায়। বৃষ্টিকে উপেক্ষা করেই ভিজে ভিজে প্রচার চালান পরেশ ও তার অনুগামীরা।

রবিবার সকালে নিজ বাসভবন থেকে বেরিয়ে হলদিবাড়ি শহরে চলে আসেন পরেশ অধিকারী। এরপর টিম নিয়ে বেরিয়ে যান। হলদিবাড়ি পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচার করেন। ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলকে ভোটের আবেদন জানান তিনি। প্রচারের মাঝেই ধরা পড়ে দুটি ভিন্ন ছবি। একদল মহিলা তাঁর কাছে আসেন। ধন্যবাদ জানান। তাঁরা প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পান।

অপরদিকেই একেবারে উল্টো ছবি দেখা যায় হলদিবাড়ি বাজারে। অঙ্কুর সরকার নামে ২ নং ওয়ার্ডের বাসিন্দা এক যুবক তিনি বেকার ভাতা না পেয়ে পরেশকে কাছে পেয়ে প্রশ্ন ছুড়ে দেন। বলেন, “অনেকেই যুবশ্রীর টাকা পেয়েছে। কিন্তু আমি কেন পেলাম না।”

সঙ্গে সঙ্গেই অবশ্য তাঁকে বোঝাতে দেখা যায় প্রার্থীর অনুগামীদের। কেন ওই যুবক এখনও বেকার ভাতা পাননি,  তা বোঝাবার চেষ্টা করেন। পরেশ বলেন, “যুব সাথী যাঁরা পাননি, তাঁরাও স্বতঃস্ফূর্তভাবে নিজেদের বক্তব্য জানাচ্ছেন। এই নির্বাচনে কোড অফ কনডাক্টের জন্য টাকাটা পাননি। এটা উঠে গেলেই টাকা পেয়ে যাবেন। সবাইকে জানানো হয়েছে।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?