AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Woman Physically Assault: পাশে শুয়ে মেয়ে, মুখ চেপে ধরে মাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

Woman Physically Assault: জানা গিয়েছে, ওই মহিলার স্বামী কেরলে কাজ করেন। বাড়িতে মহিলা তাঁর বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি এবং এক কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে থাকেন। স্বামীর অবর্তমানের সুযোগকেই কাজে লাগায় অভিযুক্ত। শনিবার গভীর রাতে প্রতিবেশী ওই যুবক ঢুকে পড়ে মহিলার ঘরে।

Woman Physically Assault: পাশে শুয়ে মেয়ে, মুখ চেপে ধরে মাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
প্রতীকী ছবিImage Credit: TV9 Network
| Edited By: | Updated on: Jul 14, 2024 | 7:01 PM
Share

ময়নাগুড়ি: স্বামী বাড়িতে থাকেন না। কর্মসূত্রে বাইরে থাকেন তিনি। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে।

জানা গিয়েছে, ওই মহিলার স্বামী কেরলে কাজ করেন। বাড়িতে মহিলা তাঁর বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি এবং এক কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে থাকেন। স্বামীর অবর্তমানের সুযোগকেই কাজে লাগায় অভিযুক্ত। শনিবার গভীর রাতে প্রতিবেশী ওই যুবক ঢুকে পড়ে মহিলার ঘরে। সেই সময় পাশে শুয়েছিলেন তাঁর মেয়ে। অভিযোগ, মুখ চেপে ধরে মহিলাকে ধর্ষণ করেন। ধস্তাধস্তিতে বিছানায় ঘুমিয়ে থাকা তাঁর কন্যা সন্তান টের পেয়ে যায়। চিৎকার শুরু করে সে। এরপরই বাড়ির লোক ও প্রতিবেশীরা জড়ো হয়। ধরে ফেলে অভিযুক্তকে। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়।

রবিবার দুপুরে নির্যাতিতা মহিলা ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে। পুরো বিষয় তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। নির্যাতিতার শ্বশুর বলেন, “রাত্রি বারোটা নাগাদ বাচ্চাটা চিৎকার শুরু করে। উঠে দেখি ওদের ঘরে ছেলেটা। তারপর আশপাশের লোক চিৎকার শুনে এল। সকালে পুলিশে দিই।”

Follow Us
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?