AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jhargram: ORS ভেবে বাসে রাখা ঘাস মারা বিষ খেলেন, অসুস্থ ৯ তৃণমূল কর্মী

West Bengal Assembly election 2026: অসুস্থ কর্মীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্যে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখছেন বলে খবর। বাসের অন্যান্য যাত্রী ও চালককে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। তবে অসুস্থ হয়ে পড়া তৃণমূল কর্মীরা বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Jhargram: ORS ভেবে বাসে রাখা ঘাস মারা বিষ খেলেন, অসুস্থ ৯ তৃণমূল কর্মী
ওআরএস ভেবে ভুল করে ঘাস মারা বিষ খেয়ে অসুস্থ ৯ জন তৃণমূল কর্মীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 11, 2026 | 10:51 PM
Share

ঝাড়গ্রাম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে ফিরছিলেন। বাসের মধ্যে তৃষ্ণা মেটাতে ওআরএস (ORS) ভেবে ভুল করে ঘাস মারা বিষ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ৯ জন তৃণমূল কর্মী। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে। অসুস্থ তৃণমূল কর্মীদের ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অসুস্থ হওয়া সমস্ত কর্মী ঝাড়গ্রামের মানিকপাড়া ৭ নম্বর অঞ্চলের শিমুলডাঙা এলাকার বাসিন্দা। এদিন মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে তাঁরা একটি বাসে করে ঝাড়গ্রামে এসেছিলেন। সভা শেষে ওই একই বাসে করে শিমুলডাঙায় ফিরছিলেন তাঁরা। তীব্র গরমে ক্লান্ত হয়ে বাসে ওঠার পর তৃষ্ণা নিবারণের জন্য তাঁরা সেখানে রাখা তরল পান করেন, যা তাঁরা সাধারণ ORS বলে মনে করেছিলেন। কিন্তু সেই তরল পানের কিছুক্ষণের মধ্যেই তাঁরা একে একে অসুস্থ হতে শুরু করেন।

বাসের মধ্যে শোরগোল পড়ে যায়। তখন জানা যায়, ওই পানীয়টি আদতে ORS ছিল না, সেটি ছিল আগাছা বা ঘাস মারার বিষাক্ত কীটনাশক। কীভাবে বাসে এল এই বিষাক্ত কীটনাশক? এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কর্মীদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে, যাত্রীবাহী বাসের মধ্যে এই বিষাক্ত কীটনাশক এল কোথা থেকে? কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এই ওষুধ বাসের মধ্যে রেখেছিল, নাকি এটি নিতান্তই একটি দুর্ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

অসুস্থ কর্মীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্যে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখছেন বলে খবর। বাসের অন্যান্য যাত্রী ও চালককে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। আরও কয়েকজন অসুস্থ হয়েছেন বলে তৃণমূল সূত্রে খবর। তবে অসুস্থ হয়ে পড়া তৃণমূল কর্মীরা বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

এদিকে, তৃণমূল কর্মীদের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে তাঁদের দেখতে যান ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। তিনি বলেন, “রাজনীতির ঊর্ধ্বে মানবিকতার খাতিরে এখানে এসেছি। তাঁরা একটু ভয়ে রয়েছেন। কীভাবে এটা হল জানি না। বাসে যাঁরা ছিলেন, তাঁরা বলতে পারবেন।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?