AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Religious Conversion: প্রথমে মগজধোলাই, তারপর ধর্মান্তকরণ! বাংলার জেলেই তৈরি হচ্ছে জঙ্গি

Religious Conversion: সম্প্রতি, নদিয়ার থানাপাড়া থেকে জঙ্গি-যোগে গ্রেফতার হয়েছে বিপ্লব বিশ্বাস নামে এক ব্যক্তি। জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সদস্য তারিকুলের সঙ্গে নাকি বেশ যোগাযোগ ছিল এই বিপ্লব বিশ্বাসের।

Religious Conversion: প্রথমে মগজধোলাই, তারপর ধর্মান্তকরণ! বাংলার জেলেই তৈরি হচ্ছে জঙ্গি
Image Credit: Getty Image
| Edited By: | Updated on: Feb 21, 2025 | 12:56 PM
Share

কলকাতা: জঙ্গি জাল বিস্তারে জেলকে টার্গেট করছে সন্ত্রাসবাদীরা? আদালতে পেশ করা STF-এর রিপোর্টে উঠে এল এমনই তথ্য। ২০১৪ সালের খাগড়াখড় বিস্ফোরণ-কাণ্ডে গ্রেফতার হয় তারিকুল নাকি জেলে বসেই চালাচ্ছে তার জঙ্গি কার্যকলাপ। বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে গিয়ে হোঁচট খাচ্ছে তারিকুল। তাই জেলে অন্দরেই পেতে ফেলেছে আস্ত একটা ফাঁদ। সেখানেই চলছে ধর্মান্তরণ, তারপর দেওয়া হচ্ছে জঙ্গি কার্যকলাপের শিক্ষা।

সম্প্রতি, নদিয়ার থানাপাড়া থেকে জঙ্গি-যোগে গ্রেফতার হয়েছে বিপ্লব বিশ্বাস নামে এক ব্যক্তি। জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সদস্য তারিকুলের সঙ্গে নাকি বেশ যোগাযোগ ছিল এই বিপ্লব বিশ্বাসের। এমনকি, বিপ্লবের ধর্মান্তকরণ হয়েছিল এই তারিকুলের হাতে। বহরমপুর জেলে বসেই এই সব কাণ্ড ঘটাত তারিকুল, এমনটাই জানাচ্ছে বিশেষ তদন্তকারী দল।

বিপ্লবের ধর্মান্তকরণ করিয়ে আব্দুল পরিচয়ে এবিটি তাঁকে ঢুকিয়েছিল তারিকুল। এসটিএফ-এর দাবি, শুধুই বিপ্লব নয়। তাঁকে ছাড়াও আরও তিন জনের ধর্মান্তকরণ করেছে এই তারিকুল। তবে জেলের অন্দরে বসে কোন স্পর্ধায় এমন কাজ করছে সে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, ২০১৪ সালে অক্টোবর মাসে খাগড়াগড়ে বিস্ফোরণের পর অসম এবং উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় আত্মগোপন করেছিলেন তারিকুল। সেই সময়কালে নাকি এক এবিটি বা আনসারুল্লা বাংলা টিমের সদস্যের সঙ্গেই হাত মিলিয়ে ওই এলাকায় জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল তারা। পরবর্তী ২০১৫ সালে তাকে গ্রেফতার করে NIA।

Follow Us