AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: বাংলাদেশির পর বিহারি! একটাই বুথে ৯ বিহারের ভোটারের হদিশ, চাঞ্চল্য উত্তর মালদহে

Malda: হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলা-বিহার সীমান্তবর্তী মালসাবাঁধ এলাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখতে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান।

Malda: বাংলাদেশির পর বিহারি! একটাই বুথে ৯ বিহারের ভোটারের হদিশ, চাঞ্চল্য উত্তর মালদহে
মালদহে বিহারের ভোটারের হদিশ!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 10, 2025 | 3:04 PM
Share

মালদহ: বাংলাদেশির পর এবার বিহারের ভোটার। বিহারের ভোটার লিস্টেও নাম, আবার এই রাজ্যেও নাম। একটি বুথেই এমন ৯ জন বিহারের ভোটার। আরও আছে বলে দাবি তৃণমূল নেতার। গোটা গ্রামে অসংখ্য বিহারের ভোটার আছে, যাঁরা বিহার থেকে এসে এই রাজ্যেও ভোট দিয়ে যায়। অন্যদিকে বিরোধীদের দাবি, এই ভোটারদের বিহার থেকে নিয়ে আসা হয়েছে ছাপ্পা ভোটের জন্য। এখন মাত্র কয়েকজনকে দেখিয়ে নাটক করছে। আর এই নিয়ে ফের শোরগোল মালদা জুড়ে।

আবার উত্তর মালদহের তৃণমূলের জেলা পরিষদ সদস্যের জালে একই বুথে বিহারের ৯ জন ভুয়ো ভোটার।  এলাকায় এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে বিহারি ভোটার। দুই রাজ্যের ভোটার তালিকায় রয়েছে তাঁদের নাম। অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলা-বিহার সীমান্তবর্তী মালসাবাঁধ এলাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখতে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান। সেখানে গিয়ে তালিকা খতিয়ে দেখতে জানতে পারেন, ৯ জন বিহারের ভোটার রয়েছে, সেই বুথের ভোটার তালিকায়। যাঁদের আবার বিহারের ভোটার তালিকাতেও নাম রয়েছে। এই রাজ্যেও আছে। তারপর তিনি বিষয়টি প্রশাসনকে জানান।

বুলবুল খানের দাবি, এরকম আরও অসংখ্য বিহারের ভোটার ঢুকে রয়েছে এখানকার তালিকায়। সঠিকভাবে খতিয়ে দেখলে সেটা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সেটা তাঁদের মাথায় এসেছে।

যদিও এই ঘটনা জেলা বিজেপি সাংগঠনিক কমিটির সদস্য কিষান কেডিয়া বলেন, “সব বিহারের ভোটারদের এই রাজ্যের ভোটার তালিকায় তৃণমূলই ঢুকিয়েছে। ভোটের সময় তারা তৃণমূলকে ভোট দিতে যায়। এখন সবটা নাটক করছে। শুধু বিহার নয়, বাংলাদেশের ভোটারও আছে।” এর এই সব নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?