AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মধ্যরাতে প্রতিবেশীর বাড়িতে হাজির তৃণমূল নেতা, তারপরই গণধোলাইয়ের শিকার!

অতুলের বাড়িতে পৌঁছন সোনু। খবর চাউর হতেই শনিবার রাতে ধুন্ধুমার কাণ্ড গ্রামে।

মধ্যরাতে প্রতিবেশীর বাড়িতে হাজির তৃণমূল নেতা, তারপরই গণধোলাইয়ের শিকার!
নিজস্ব চিত্র
| Updated on: Jan 24, 2021 | 5:01 PM
Share

মালদহ: অভিযোগ মধ্যরাতে গিয়েছিলেন কাটমানি (Cut Money) আদায় করতে। তৃণমূল নেতাকে হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা। চলল গণধোলাই। চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজিত মালদার (Maldah) হরিশ্চন্দ্রপুর এলাকা।

অভিযোগ, আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা কাটমানি আদায় করছিলেন সোনু ভাস্কর নামে তৃণমূলের ওই যুব নেতা। বাইসা রামনগর এলাকায় অতুল দাস নামে এক বাসিন্দার কাছ থেকে এক খেপে টাকাও নেন তিনি। এরপর আরও ২০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ।  অতুল আগেই দশ হাজার টাকা দিয়ে দিয়েছিলেন। বাকি ছিল আরও হাফ টাকা। সেই টাকা আদায় করতেই অতুলের বাড়িতে পৌঁছন সোনু। খবর চাউর হতেই শনিবার রাতে ধুন্ধুমারকাণ্ড ওই গ্রামে।

আরও পড়ুন: নেতাজীকে নিয়ে রাজনীতি করবই, কারোর বাপের হিম্মত থাকলে আটকাক: দিলীপ

সোনুকে পাকড়াও করেন গ্রামবাসীরা। চলে চড় থাপ্পড়, মারধর। যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন যুব তৃণমূল নেতা সোনু ভাস্কর। কিন্তু তিনি কী করতে ওই এলাকায় গিয়েছিলেন, তার কোনও সদুত্তরও দিতে পারেননি। তদন্তে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। অস্বস্তিতে মালদা জেলা তৃণমূল।

এপ্রসঙ্গে জেলা তৃণমূল মুখপাত্র শুভময় বসু বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হবে। এমনটা মোটেও কাম্য নয়। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

Follow Us
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?