AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mausam Noor: চার দেওয়ালেই গুটিয়ে তৃণমূলের মৌসম! কোথায় গেল অনুগামীরা? টিকিট না পেয়ে বলেই ফেললেন ‘সত্যিটা’

TMC Candidate Mausam Noor: ২০১৯ সালের নির্বাচনে মালদা উত্তরের তৃণমূল প্রার্থী ছিলেন মৌসম। তবে বিজেপি-র খগেন মুর্মুর কাছে হারতে হয় তাঁকে। এই বছর দল আর প্রার্থী করেননি। কানাঘুষো শোনা যাচ্ছে তারপর থেকেই নিজেকে গুটিয়েছেন তিনি। মৌসম নিজেও জানালেন, "আমি উত্তর মালদহর দুবারের সাংসদ। অবশ্যই আমার প্রত্যাশা ছিল।"

Mausam Noor: চার দেওয়ালেই গুটিয়ে তৃণমূলের মৌসম! কোথায় গেল অনুগামীরা? টিকিট না পেয়ে বলেই ফেললেন 'সত্যিটা'
মৌসম নুরImage Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 21, 2024 | 1:38 PM
Share

মালদহ: হতাশ মৌসম। প্রত্যাশিত টিকিট না পেয়ে চার দেওয়ালে আটকে রেখেছেন তৃণমূল নেত্রী মৌসম নুর। শুধু হতাশ নন, কার্যত নি:সঙ্গ। একলা। কোতোয়ালির বাড়িতে কেমন যেন নিজেকে গুটিয়ে রেখেছেন, সঙ্গে নেই অনুগামীও। ভোটের দামামা যেখানে বেজে গিয়েছে, তৃণমূল নেতা কর্মীরা ভোর থেকে রাত ব্যস্ত। সেখানে এখনো ঘরেই গুটিয়ে রয়েছেন মৌসম। তবে তৃণমূল নেত্রী জানালেন, তাঁর জ্বর হয়েছিল। সেই কারণেই বাড়িতে ছিলেন।

২০১৯ সালের নির্বাচনে মালদা উত্তরের তৃণমূল প্রার্থী ছিলেন মৌসম। তবে বিজেপি-র খগেন মুর্মুর কাছে হারতে হয় তাঁকে। এই বছর দল আর প্রার্থী করেননি। কানাঘুষো শোনা যাচ্ছে তারপর থেকেই নিজেকে গুটিয়েছেন তিনি। মৌসম নিজেও জানালেন, “আমি উত্তর মালদহর দুবারের সাংসদ। অবশ্যই আমার প্রত্যাশা ছিল। যেহেতু একই পরিবার থেকে দু’জন দাঁড়িয়েছিলাম সেই কারণে ভোট ভাগাভাগি হয়ে যায়। আমি ভেবেছিলাম টিকিট পেলে জিতব। বিজেপিকে হারাব ভেবেছিলাম। তবে প্রসূণ বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে দল। ভাল কথা। কিন্তু দলের একজন সৈনিক হিসাবে সেই সিদ্ধান্তকে মেনে নিতে হবে।”

যদিও জেলা জুড়ে এটা গুঞ্জন কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করতে গিয়েছিলেন। চেয়েছিলেন কংগ্রেসের উত্তর মালদার প্রার্থী হতে। কিন্তু মৌসমকে ফিরিয়ে দিয়েছে কংগ্রেস। এরপরেই আরও হতাশ হয়ে ফিরে আসেন মালদায়। যদিও এসবই ভিত্তিহীন বলে দাবি মৌসমের। কিন্তু তৃণমূলের অন্দরে এই খবরই এখন রয়েছে যার জেরে মৌসমের সঙ্গ ছেড়েছে তাঁর অনুগামীরাও।

Follow Us
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে', কেন বললেন কুণাল?
'আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে', কেন বললেন কুণাল?
'অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক', কেন বললেন কুণাল?
'অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক', কেন বললেন কুণাল?