AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: ‘আমরা TMC করি, আমার ছেলেও TMC করত’, মুখ খুললেন জঙ্গি উমরের মা

Malda: ধৃত জঙ্গি উমর ফারুকের মা টিভি৯ বাংলাকে বলেন, "আমরা তৃণমূল পার্টি করি। আমার ছেলেও তৃণমূল করত। আমাদের কেউ নেই। আমরা কাকে ধরব...কী করব।" বিজেপি নেতার বিস্ফোরক দাবি, তাঁর ওপর হামলার অভিযুক্তরাও জঙ্গি বা জামাতের সদস্য। বস্তুত, খগেন মুর্মুর উপর সম্প্রতি হামলা চালানো হয়েছিল। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেই ঘটনার দায়ও খগেন চাপিয়েছে জঙ্গিদের উপর।

Malda: 'আমরা TMC করি, আমার ছেলেও TMC করত', মুখ খুললেন জঙ্গি উমরের মা
জঙ্গির পরিবার তৃণমূল করেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2026 | 3:22 PM
Share

মালদহ: ধৃত জঙ্গি উমর ফারুক তৃণমূল কর্মী (TMC)। তাঁর পরিবারও সক্রিয় তৃণমূল কর্মী। দাবি উমর ফারুকের পরিবারেরই। আর এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তারই মধ্যে বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, তৃণমূল জামাত সহ জঙ্গি সংগঠনগুলির সঙ্গে আঁতাত করেছে। জঙ্গিদের ব্যবহার করা হবে ভোটের কাজেও।

ধৃত জঙ্গি উমর ফারুকের মা টিভি৯ বাংলাকে বলেন, “আমরা তৃণমূল পার্টি করি। আমার ছেলেও তৃণমূল করত। আমাদের কেউ নেই। আমরা কাকে ধরব…কী করব।” বিজেপি নেতার বিস্ফোরক দাবি, তাঁর ওপর হামলার অভিযুক্তরাও জঙ্গি বা জামাতের সদস্য। বস্তুত, খগেন মুর্মুর উপর সম্প্রতি হামলা চালানো হয়েছিল। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেই ঘটনার দায়ও খগেন চাপিয়েছে জঙ্গিদের উপর।

মালদার ভারত বাংলাদেশ সীমান্তের ওপারে চাপাই নবাবগঞ্জে একতরফা জয় পেয়েছে উগ্র মৌলবাদী শক্তি জামাতে ইসলাম। যারা বার বার ভারত বিরোধিতায় নেমেছে। আর এই রাজ্যের শাসক দল সেই উগ্র মৌলবাদী শক্তির সঙ্গেই হাত মিলিয়েছে বলে দাবি করেছেন খগেন মূর্মূ। তৃণমূলের মদতেই জঙ্গিরা এপারে এসে তৃণমূলের আশ্রয়েই বেড়ে উঠছে এবং দেশ বিরোধী কার্যকলাপ ও নাশকতা চালানোতে লিপ্ত থাকছে বলে দাবি খগেনের। তিনি বলেন, “বাংলাদেশের কিছু লোক যাঁরা সন্ত্রাসী তাঁদের নিয়েই তৃণমূল ঘর করছে। তৃণমূল এদের উপরই নির্ভরশীল। নয়ত রেজাল্ট ভাল হয় কী করে?”

অপরদিকে, এই বিষয়ে কংগ্রেসের জেলা সভাপতি তথা দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরীও বলছেন, এই বিষয়ে চুড়ান্ত সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে। তবে ইশা যদিও বলেছেন, “প্রমাণ ছাড়া আমি কথা বলব না। এটা তো অনেক বড় মন্তব্য যে জঙ্গিদের সঙ্গে তৃণমূলের যোগসাজশ আছে। তাই সেটা প্রমাণ ছাড়া বলব না।”

জঙ্গিরা যে তৃণমূলে আছে তা এড়িয়ে যেতে পারছেন না তৃণমূলের মালদা জেলার চেয়ারপারসন চৈতালী সরকারও। তিনি বলেন, “জঙ্গিরা বর্ডার দিয়ে ঢুকলে সেটা দেখবে বিজেপি সরকার। বর্ডার রক্ষার দায়িত্ব ওদের। তৃণমূলের উপর এটা চাপাতে চাইছে। আর আমাদের দল অনেক বড় দল। বহু মানুষ এসেছে এখানে। ভাল কাজের জন্যও এসেছে, দলকে ব্যবহার করার জন্যও আছে। সেটা দেখছে।

সম্প্রতি, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হয় আট সন্দেহভাজনকে। পাকিস্তান-বাংলাদেশ একযোগে ষড়যন্ত্র করছিল ভারতের বিরুদ্ধে। তবে প্ল্যান সফলের আগেই গ্রেফতার তারা। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গি যোগে মিজানুর রহমান, মহম্মদ শাবাদ, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ ও মহম্মদ উজ্জ্বল নামক ছয় অভিযুক্তকে তামিলনাড়ুর তিরুপুর জেলার পোশাক ফ্যাক্টরি থেকে গ্রেফতার করা হয়। সেই সময়ই মালদহ থেকে গ্রেফতার হয় উমরকে