AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: গ্লাসে রাখা জল খেলেন, চুপ করে দেখলেন কিছুক্ষণ, রোদে দাঁড়ানো কর্মীদের মোদী বললেন, ‘পূর্ব জন্মে মনে হয় বাংলায় জন্মছিলাম…’

PM Narendra Modi: আজ মোদীর সভা ছিল মালদহের সাহাপুরের নিত্যানন্দপুরের মাঠে। তিল ধারনের জায়গা নেই। প্রধানমন্ত্রী নিজের মতোই দিচ্ছেলেন ভাষণ। তারপর একটু থামেন। পাশে রাখা গ্লাস থেকে জল খান। তারপর কিছুক্ষণ তাকিয়ে থাকেন।

Narendra Modi: গ্লাসে রাখা জল খেলেন, চুপ করে দেখলেন কিছুক্ষণ, রোদে দাঁড়ানো কর্মীদের মোদী বললেন, 'পূর্ব জন্মে মনে হয় বাংলায় জন্মছিলাম...'
মালদহে নরেন্দ্র মোদী Image Credit: Tv9 Bangla
| Updated on: Apr 26, 2024 | 2:41 PM
Share

মালদহ: গরমের তেজ। বাইরে বের হওয়া কার্যত দায়। মালদহে জারি হয়েছে রেড অ্যালার্ট। চল্লিশের উপর তাপমাত্রা। কিন্তু কে বলবে! নরেন্দ্র মোদী আসছে শুনে বিজেপি কর্মীদের ভিড় চোখে পড়ার মতো। উপচে পড়ছে মাঠ। রোদের তেজের মধ্যেই দাঁড়িয়ে রয়েছেন শ’য়ে-শ’য়ে মানুষ। আর তাঁদের ধৈর্য্য দেখে কার্যত স্তম্ভিত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, “আমি আপ্লুত। আমায় এত ভালবাসা দেওয়ার জন্য।” শুধু তাই নয়, আগত জনগণের কাছে চেয়ে নিলেন ক্ষমাও।

আজ মোদীর সভা ছিল মালদহের সাহাপুরের নিত্যানন্দপুরের মাঠে। তিল ধারনের জায়গা নেই। প্রধানমন্ত্রী নিজের মতোই দিচ্ছেলেন ভাষণ। তারপর একটু থামেন। পাশে রাখা গ্লাস থেকে জল খান। তারপর কিছুক্ষণ তাকিয়ে থাকেন। এরপরই আবেগ প্রবণ হতে দেখা যায় নমোকে। বললেন, “আমার প্রতি আপনাদের উৎসাহ ও প্রেম দেখে আমি আপ্লুত। আপনারা এত ভালবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম। বা পরের জন্মে আমি বাংলার কোনও মায়ের কোলে জন্ম গ্রহণ করব। নয়ত এত ভালবাসা কখনও পেতাম না।”

মোদী বলেন, “এত লোক আজ সভায় এসেছেন যে এই মাঠে কুলোচ্ছে না। লোকজন রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন। আর তাঁদের উদ্দেশ্যে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আপনাদের বলছি, আপনাদের এই তপস্যা আমি বেকার যেতে দেব না। আমি উন্নতি করে আপনাদের ভালবাসা ফিরিয়ে দেব।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?