AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda Congress rally: কংগ্রেস প্রার্থীর পাশে বিজেপির উত্তরীয় পরে হাঁটছেন কে? মালদহে শোরগোল

TMC Worker Disguised as BJP at Congress Rally: বিজেপির কটাক্ষ, তৃণমূলের এমন দুর্দিন এসেছে যে এইসব করতে হচ্ছে। বিজেপির মালদহের জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, "তৃণমূল কংগ্রেসের সবরকম কারসাজি বাংলার মানুষ ধরে ফেলেছে। তাই, এখন নতুন কারসাজি করছে। বিজেপির এমন দশা হয়নি যে কংগ্রেসের পাশে হাঁটতে হবে। তবে তৃণমূল যে কারসাজিই করুক না কেন, এবার তারা ক্ষমতায় ফিরবে না।"

Malda Congress rally: কংগ্রেস প্রার্থীর পাশে বিজেপির উত্তরীয় পরে হাঁটছেন কে? মালদহে শোরগোল
কংগ্রেস প্রার্থী পাশে বিজেপির উত্তরীয় পরে কে?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 16, 2026 | 4:53 PM
Share

মালদহ: নির্বাচনী প্রচারে বেরিয়েছেন কংগ্রেস প্রার্থী। কিন্তু, তাঁর পাশে বিজেপির উত্তরীয় পরে কে হাঁটছেন? কংগ্রেস প্রার্থীর প্রচারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এই নিয়ে শোরগোল পড়েছে মালদহের ইংরেজবাজারে। কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের কর্মী এই কাণ্ড ঘটিয়েছেন। রাজ্যের শাসকদলকে নিশানা করেছে বিজেপিও। বিষয়টি ‘বালখিল্য’ বলে এড়াতে চাইছে তৃণমূল।

ইংরেজবাজারের কংগ্রেস প্রার্থী মাসুদ আলমের প্রচারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, মাসুদ আলমের পাশেই বিজেপির উত্তরীয় পরে হাঁটছেন একজন। এমনকী, কংগ্রেস প্রার্থীকে জড়িয়ে ধরেন তিনি। রাস্তায় দাঁড়িয়ে সেই ছবি তুলে তৃণমূলেরই কর্মীরা ভাইরাল করেছেন বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে কংগ্রেস এবং বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে।

কংগ্রেস প্রার্থী মাসুদ আলমের অভিযোগ, “তৃণমূলের এটা বড় ষড়যন্ত্র। বিজেপির উত্তরীয় পরে কংগ্রেসের প্রার্থীর সঙ্গে হেঁটে জড়িয়ে ধরে মানুষকে ভুল বোঝাতে চাইছে তৃণমূল। বিভ্রান্ত করতে চাইছে। কংগ্রেস বিজেপির মধ্যে আঁতাত রয়েছে এমনই একটা মিথ্যে বার্তা দিতে চাইছে। সেকারণেই তৃণমূল কর্মী বিজেপির উত্তরীয় পরে কংগ্রেসের প্রার্থীর সঙ্গে হাঁটছে আর সেই ছবি তৃণমূল কর্মীরাই তুলছে।”

এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপিও। বিজেপির কটাক্ষ, তৃণমূলের এমন দুর্দিন এসেছে যে এইসব করতে হচ্ছে। বিজেপির মালদহের জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “তৃণমূল কংগ্রেসের সবরকম কারসাজি বাংলার মানুষ ধরে ফেলেছে। তাই, এখন নতুন কারসাজি করছে। বিজেপির এমন দশা হয়নি যে কংগ্রেসের পাশে হাঁটতে হবে। তবে তৃণমূল যে কারসাজিই করুক না কেন, এবার তারা ক্ষমতায় ফিরবে না।”

বিজেপির উত্তরীয় পরে যিনি হেঁটেছিলেন, তাঁর নাম শ্যামল দাস বলে জানা গিয়েছে। এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। ঘটনাটি নিয়ে শোরগোল শুরু হওয়ার পর থেকে তিনি বেপাত্তা। অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্বও। ক্যামেরার সামনে এমন বিষয় নিয়ে স্পষ্ট উত্তর নেই তাঁদের কাছেও। এগুলো বালখিল্য ঘটনা বলেই এড়াতে চাইছেন তাঁরা।

Follow Us