Weather Latest Update: তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত মুরাসু, এগিয়ে আসছে দ্রুত গতিতে
Cyclone Update: আজ সব জেলায় আংশিক মেঘলা আকাশ কখনো মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে ১-২ জায়গায় হালকা বৃষ্টি। সোমবার এবং মঙ্গলবার উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ১-২ জায়গায় হালকা বৃষ্টি।

কলকাতা: নতুন করে ঘূর্ণিঝড় (Cyclone) ধেয়ে আসছে। অর্ণবের পর এবার মুরাসু। ইতিমধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মুরাসু। শেষ পাওয়া আপডেট অনুযায়ী চেন্নাই থেকে ২৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। বর্তমানে বিশাখাপত্তনম থেকে ৪৭০ কিলোমিটার দূরে রয়েছে সে।
আজ মধ্যরাত থেকে আগামিকাল ভোর পর্যন্ত অন্ধ্র উপকূলে চলবে এর ল্যান্ডফল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং নারসাপুরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। এর জেরে অন্ধ্র, ওড়িশা ও তামিলনাড়ুর উপকূলে প্রবল ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্ধ্র-তামিলনাড়ু উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশাতেও আবার ঝড়-বৃষ্টির সতর্কতা। তবে, এখনও অবধি জানা যাচ্ছে, বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব কম। তবে পরোক্ষ প্রভাব থাকছেই। তবে রাজ্যের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উপকূলেও তেমন দুর্যোগের আশঙ্কা নেই। এ দিকে, আজ ও কাল পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি।
আজ সব জেলায় আংশিক মেঘলা আকাশ কখনো মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে ১-২ জায়গায় হালকা বৃষ্টি। সোমবার এবং মঙ্গলবার উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ১-২ জায়গায় হালকা বৃষ্টি। বাকি নিচের তিন জেলাতেই শুকনো আবহাওয়া। বুধবার থেকে শনিবার পর্যন্ত শুকনো আবহাওয়া বজায় থাকবে।
