AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: সীমান্তে কৃষকদের মারধরের অভিযোগ উঠল BSF-এর বিরুদ্ধে

Murshidabad: সেই সময় আহত হন আজমত শেখ সহ চার-পাঁচজন কৃষক। প্রতিবাদে ধনিরামপুর বাজারে পথ অবরোধ করা হয়। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাগরপাড়া ধনিরামপুর বাজার এলাকায়।

Murshidabad: সীমান্তে কৃষকদের মারধরের অভিযোগ উঠল BSF-এর বিরুদ্ধে
কৃষকদের বিক্ষোভ Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 03, 2024 | 2:57 PM
Share

রানিনগর: বিক্ষোভে ফেটে পড়লেন সীমান্ত এলাকার কৃষকরা। তাঁদের মারধরের অভিযোগ উঠল বিএসএফ আধিকারিকদের বিরুদ্ধে। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন তাঁরা। সোমবার সকালে বামনাবাদ সীমান্তে প্রবেশ করার সময় একাধিক কৃষকদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। সেই সময় আহত হন আজমত শেখ সহ চার-পাঁচজন কৃষক। প্রতিবাদে ধনিরামপুর বাজারে পথ অবরোধ করা হয়। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাগরপাড়া ধনিরামপুর বাজার এলাকায়।

কৃষকদের দাবি, বিএসএফ সকালবেলা সীমান্তে প্রবেশ করতে দিতে দেরি করে। যার জেরে কাজের সময় নষ্ট হয়। শ্রমিক নিয়ে গেলে কার্যত লোকসান হয়ে যায়। তাঁদের দাবি, এই নিয়ে বিএসএফ-এর সঙ্গে কথা বলতে গেলে লাঠি দিয়ে কৃষকদের মারধর করার অভিযোগ ওঠে। এক কৃষক বলেন, “ওরা রোজ এন্ট্রি দিতে দেরি করে। আমরা সেই কথাই বলছিলাম। তখনই লাঠি দিয়ে মারতে শুরু করল।” তবে বিএসএফ-এর পক্ষ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এরপর প্রতিবাদে পথে নামেন কৃষকরা। বিক্ষোভ দেখানো হয়। ধনিরামপুর বাজারে কৃষকরা সাইকেল রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার পর চাঞ্চল্যের সৃষ্টি হয় সাগরপাড়ার ধনিরামপুর বাজারে । সীমান্তের সমস্ত কৃষকরা রাস্তার ওপর সাইকেল রেখে,বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে। ফলে সাগরপাড়া শেখপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সার সার দিয়ে যাত্রীবাহী বাস,ছোট ছোট যানবাহন আটকে পড়ে। নাকাল হতে হয় পথচলতি মানুষকে।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ