AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wildlife: মুর্শিদাবাদের হোটেলে হানা দিয়ে উদ্ধার লেপার্ডের চামড়া, গ্রেফতার তৃণমূলের নেতা-সহ ২

Murshidabad: লালবাগের মতিঝিল পেট্রোল পাম্পের কাছে যৌথ অভিযান চালান ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও বন দফতরের অফিসাররা। সেখানে এক হোটেলে হানা দিয়ে লেপার্ডের চামড়া উদ্ধার করেন অফিসাররা। প্রায় ৮৮ মিটার লম্বা পূর্ণবয়স্ক এক লেপার্ডের চামড়া।

Wildlife: মুর্শিদাবাদের হোটেলে হানা দিয়ে উদ্ধার লেপার্ডের চামড়া, গ্রেফতার তৃণমূলের নেতা-সহ ২
প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: May 21, 2024 | 9:39 PM
Share

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের লালবাগে বড় সাফল্য ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও বন দফতরের। এক যৌথ অভিযানে উদ্ধার লেপার্ডের চাপড়া। গোপন সূত্র মারফত অফিসারদের কাছে আগেভাগেই খবর ছিল। সেই মতো প্রস্তুতও ছিলেন তাঁরা। আজ বিকেলে লালবাগের মতিঝিল পেট্রোল পাম্পের কাছে যৌথ অভিযান চালান ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও বন দফতরের অফিসাররা। সেখানে এক হোটেলে হানা দিয়ে লেপার্ডের চামড়া উদ্ধার করেন অফিসাররা। প্রায় ৮৮ মিটার লম্বা পূর্ণবয়স্ক এক লেপার্ডের চামড়া। হাতেনাতে দু’জনকে পাকড়াও করেন তাঁরা। ধৃতদের নাম সাবিরুল ইসলাম ও মাশারুম মণ্ডল।

হোটেল লেপার্ডের চামড়া-সহ ধরা পড়া ওই দুই জনকে মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন বন দফতরের কর্মীরা। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃত এই দুজনেই এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত। গ্রেফতার হওয়া দুই জনেরই বাড়ি মুর্শিদাবাদ থানা এলাকার গুধিয়া অঞ্চলে। ধৃত সাবিরুল ইসলাম তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী। অপর জন মাশারুল সম্পর্কে সাবিরুলের নিজের ভাই।

গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দুই ভাই মিলে কোথা থেকে এই পূর্ণবয়স্ক লেপার্ডের চামড়া নিয়ে এসেছিল, সেই চামড়া কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে সব বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন পুলিশকর্মীরা। বন দফতরের তরফেও এই ঘটনা পৃথকভাবে তদন্ত শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন