AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: বড়ঞাতে ৫ বছরের শিশুকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণধোলাই এলকাবাসীর

Murshidabad: ইতিমধ্যেই এ ঘটনায় বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শিশুটির পরিবারের তরফে। তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্তকে। অন্যদিকে বহরমপুরে আবার এক নাবালিকাকে তিন দিন ধরে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে।

Murshidabad: বড়ঞাতে ৫ বছরের শিশুকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণধোলাই এলকাবাসীর
এলাকায় উত্তেজনা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 08, 2024 | 10:14 AM
Share

বড়ঞা: জয়নগরে নবম শ্রেণির ছাত্রী খুন-ধর্ষণের ঘটনায় কয়েকদিন আগেই ৬১ দিনের মাথায় অভিযুক্তের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। কিন্তু, তাতেও কী ফিরছে হুঁশ? এবার ৫ বছরের শিশু কন্যাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্তকে পাকড়াও করে গণধোলাই দিল এলাকার লোকজন। শনিবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়। 

অভিযোগ উঠেছে গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। গ্রামের পাশের জঙ্গল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ৫ বছরের ওই শিশু কন্যাকে। যদিও কিছু সময়ের মধ্যেই গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। বেধড়ক মারধর করে গ্রামের লোকজন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। 

ইতিমধ্যেই এ ঘটনায় বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শিশুটির পরিবারের তরফে। তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।  ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও পক্স আইনে মামলা রুজু পুলিশ এর। এদিন তাঁকে কান্দি মহুকুমা আদালতে তোলা হবে। অভিযুক্তের ফাঁসি দাবি করছে শিশুটির পরিবার। অন্যদিকে বহরমপুরে আবার এক নাবালিকাকে তিন দিন ধরে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই পুলিশ চারজনকে গ্রেফতারও করেছে। ২৪ ঘণ্টার মধ্যে জেলায় পর পর ধর্ষণের ঘটনায় নাগরিক মহলের পাশাপাশি উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলেও। 

Follow Us