AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: ১৬ দিনের শিশুকে নিয়ে অন্য রুমে যায় মা, তারপরই…

Newborn allegedly killed by mother: অন্য এক মহিলার কাছে থাকা শিশুকে দুধ খাওয়ানোর নাম করে ঘরে নিয়ে যান অরুণা। বেশ কিছুক্ষণ দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে দরজা খুলতেই অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শিশুকে। স্থানীয়দের দাবি, তখনই শ্বাসরোধে খুনের আশঙ্কা জোরালো হয়। পুলিশ শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Murshidabad: ১৬ দিনের শিশুকে নিয়ে অন্য রুমে যায় মা, তারপরই...
প্রতীকী ছবিImage Credit: TV9 Network
| Edited By: | Updated on: Feb 20, 2026 | 9:29 AM
Share

মুর্শিদাবাদ: পিসির বাড়িতে নিরাপদ ভেবেও শেষরক্ষা হল না। ১৬ দিনের শিশুকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। প্রথম সন্তান দুর্বল হওয়ায় পছন্দ করতেন না মা। তাই শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। তবে কেউ কেউ বলছেন, মাথার সমস্যা রয়েছে মায়ের। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের শিবনগরে।

অভিযোগ, পিসিমার অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে নিজের শিশুপুত্র সালমান মণ্ডলকে শ্বাসরোধ করে খুন করেন জন্মদাত্রী মা অরুণা খাতুন (২৫)। বৃহস্পতিবার শিবনগরের বিশ্বাসপাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মৃত শিশুর বাবা লালন মণ্ডলের অভিযোগ, জন্মের পর থেকেই অপুষ্ট ও দুর্বল হওয়ায় ছেলেকে পছন্দ করতেন না তাঁর স্ত্রী। এদিন পিসিমা ডাক্তার দেখাতে গেলে, অন্য এক মহিলার কাছে থাকা শিশুকে দুধ খাওয়ানোর নাম করে ঘরে নিয়ে যান অরুণা। বেশ কিছুক্ষণ দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে দরজা খুলতেই অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শিশুকে। স্থানীয়দের দাবি, তখনই শ্বাসরোধে খুনের আশঙ্কা জোরালো হয়। পুলিশ শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অভিযুক্ত মা’কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

স্থানীয় বাসিন্দারা বলেন, “শিশুটির জন্মের পর থেকে অরুণা বলত, বাচ্চা এত ছোট কেন? আমরা বলতাম, বাচ্চা ছোট হবে না। মাথায় কোনও সমস্যা নেই। বাচ্চা পছন্দ নয়। সেজন্যই মেরে ফেলেছে।” প্রথম সন্তানের মৃত্যুতে মুষড়ে পড়েছেন লালন মণ্ডল। তিনি বলেন, “সাড়ে ৪ বছর আগে আমাদের বিয়ে হয়েছে। এটাই প্রথম সন্তান। আমি কাজে গিয়েছিলাম। কিছু জানি না। এসে দেখি, সবাই কান্নাকাটি করছে।” বাড়িতে কোনও গন্ডগোল ছিল না বলে তিনি দাবি করেন।