AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাচ্চা বাচ্চা মেয়ের সঙ্গে কী করে করল…’, প্রাইমারি স্কুলে হেডস্যারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Primary School: বাড়ি গিয়ে একাধিক ছাত্রীরা বিষয়টি অভিভাবকদের জানালে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক অভিভাবক বলেন, "বাড়ি এসে আমার মেয়ে ওর মা'কে বলেছে যে হেডস্যার বিভিন্নভাবে গায়ে হাত দিয়েছে। বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে কী করে এমন করল! আমরা এর কঠোর শাস্তি চাই।"

'বাচ্চা বাচ্চা মেয়ের সঙ্গে কী করে করল...', প্রাইমারি স্কুলে হেডস্যারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
অভিযোগ তুললেন অভিভাবকরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 13, 2024 | 5:47 AM
Share

কলকাতা: স্কুলের মধ্যেই ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। একজন নয়, একাধিক পড়ুয়ার অভিভাবকদের দাবি, সন্তানেরা বাড়ি গিয়ে অভিযোগ করেছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ফরাক্কার ঘটনা। বেশ কিছুদিন ধরে এসব চলছিল বলে অভিযোগ। আজ, সোমবার সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। কঠোর শাস্তির দাবি করেছেন অভিভাবকরা।

আরজি কর-কাণ্ডে যখন উত্তাল রাজ্য, তার মধ্যে বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনায় রীতিমতো বিচলিত হয়ে পড়েছেন পড়ুয়াদের অভিভাবকেরা। অভিভাবকদের দাবি, স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে নাচ-গান হওয়ার কথা। আর তা শেখানোর বাহানায় কয়েকজন ছাত্রীকে ক্লাসরুমে ডেকে তাদের সঙ্গে অশ্লীল আচরণ করা হয়েছে।

বাড়ি গিয়ে একাধিক ছাত্রীরা বিষয়টি অভিভাবকদের জানালে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক অভিভাবক বলেন, “বাড়ি এসে আমার মেয়ে ওর মা’কে বলেছে যে হেডস্যার বিভিন্নভাবে গায়ে হাত দিয়েছে। বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে কী করে এমন করল! আমরা এর কঠোর শাস্তি চাই।”

ওই শিক্ষকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার দুপুরে অভিভাবকরা ফরাক্কা থানায় ও ফরাক্কার এসআই অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা