AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beldanga Case: মিলল না পর্যাপ্ত পুলিশ, অভিযুক্তদের আদালতে পেশই করা গেল না! বেলডাঙা মামলায় অসহযোগিতার অভিযোগ NIA-এর

Beldanga Case: মৌখিকভাবে NIA-এর আইনজীবী বিশেষ সিবিআই আদালতে যা জানিয়েছেন, তা কার্যত বিস্ফোরক। তিনি পুলিশ সুপারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। আদালত, এই ঘটনায় ধৃত ৩৬ জনকে বহরমপুর আদালত থেকে NIA আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও তারা উপস্থিত হয়নি। এ

Beldanga Case: মিলল না পর্যাপ্ত পুলিশ, অভিযুক্তদের আদালতে পেশই করা গেল না! বেলডাঙা মামলায় অসহযোগিতার অভিযোগ NIA-এর
টায়ার জ্বালিয়ে চলছে পথ অবরোধ (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 05, 2026 | 2:22 PM
Share

কলকাতা:  বেলডাঙা মামলায় ফের NIA কে অসহযোগিতা রাজ্যের।  বহরমপুর জেল থেকে কলকাতায় NIA আদালতে পাঠানো হচ্ছে না অভিযুক্তদের।  সূত্রের খবর, জেলা পুলিশ থেকে এসকর্ট দেওয়া হয়নি বহরমপুর জেল কর্তৃপক্ষকে। সেজন্য ‘হাই রিস্ক প্রিজনার’দের NIA আদালতে পেশ করা হচ্ছে না।  আজ, বৃহস্পতিবার ৩৬ অভিযুক্তকে কলকাতায় বিশেষ NIA আদালতে পেশ করার নির্দেশ বিচারকের। বেলডাঙা মামলায় জেলা পুলিশ NIA কে নথি হস্তান্তরের ক্ষেত্রেও ‘অসযোগিতা’ করেছে বলে অভিযোগ এজেন্সির।

মৌখিকভাবে NIA-এর আইনজীবী বিশেষ সিবিআই আদালতে যা জানিয়েছেন, তা কার্যত বিস্ফোরক। তিনি পুলিশ সুপারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। আদালত, এই ঘটনায় ধৃত ৩৬ জনকে বহরমপুর আদালত থেকে NIA আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও তারা উপস্থিত হয়নি। এরপর বিচারক NIA-এর আইনজীবীদের কাছে জানতে চান, অভিযুক্তদের পেশ করা হয়েছে কিনা, তখন আইনজীবী জানান, পর্যাপ্ত পুলিশ পাওয়া যায়নি, এসকর্ট পায়নি। সেই কারণেই জেল থেকে আসামীদের পাঠানো হয়নি। তখন বিচারক প্রশ্ন করেন, এসকর্ট পাঠাতে পারব না, এটা কি কখনও রাজ্য বলতে পারে? তখনই রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার কথা বলেন NIA-এর আইনজীবী। যদিও NIA-এর দাবি উড়িয়েছেন জেলা পুলিশের এক শীর্ষ কর্তা। তাঁর অভিযোগ, অভিযোগ ঠিক নয়। আদালতের নির্দেশই পালন হবে।

প্রসঙ্গত, পরীযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল বেলডাঙায়। ঘটনায় অভিযুক্ত প্রায় ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনায় তদন্ত শুরু করেছে এনআইএ। গোয়েন্দাদের ধারণা, কেবল স্থানীয় আবেগ নয়, পরিকল্পিতভাবে ডিজিটাল উসকানি ছড়িয়েই অশান্তির আগুন জ্বালানো হয়েছিল। সেই ষড়যন্ত্রের জাল কতদূর বিস্তৃত, তা নির্ধারণ করতে চাইছেন তদন্তকারীরা।