Bombing at Naoda: হুমায়ুনের দলের বিরুদ্ধে বড় অভিযোগ, রাতের অন্ধকারে কী ঘটল, রিপোর্ট চাইল কমিশন
West Bengal 1st Election: রাতের অন্ধকারে এলাকার মানুষকে আতঙ্কিত করার জন্য বোমবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। ঘটনাস্থলে পৌঁছেছে নওদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। ঘটনার কিছুটা দূরেই ছিলেন নওদা বিধানসভা তৃণমূলের প্রার্থী শাহিনা মমতাজ খান।

নওদা: ভোটের ঠিক আগের রাতেই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের নওদা। এই কেন্দ্র থেকেই এবার নিজের দলের টিকিটে লড়ছেন হুমায়ুন কবীর। সেখানেই রাতের অন্ধকারে উঠল বোমাবাজির অভিযোগ। নওদা বিধানসভার শিবনগর এলাকায় রাস্তার উপর বোমাবাজির অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দাদের দাবি, আমজনতা উন্নয়ন পার্টিই জড়িত। ইতিমধ্যেই নওদার ঘটনায় ‘অ্যাকশন টেকেন’ চেয়েছে কমিশন।
হুমায়ুন কবীরের দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। বোমাবাজির ঘটনায় এক মহিলা আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে ৫০ মিটারের মধ্যেই শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সেই ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে।
রাতের অন্ধকারে এলাকার মানুষকে আতঙ্কিত করার জন্য বোমবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। ঘটনাস্থলে পৌঁছেছে নওদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। ঘটনার কিছুটা দূরেই ছিলেন নওদা বিধানসভা তৃণমূলের প্রার্থী শাহিনা মমতাজ খান।
রাতে ওই শিবনগর এলাকায় হুমায়ুন কবীরের লোকজন দুজন তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। সেই এলাকাতেই এবার বোমাবাজির ঘটনা ঘটেছে।
