AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF: ছেলেটার হাঁটা-চলা ছিল সন্দেহজনক, বিএসএফ পাকড়াও করতেই বেরিয়ে এল সেইগুলো

BSF: ঘটনাটি ঘটেছে বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গী থানার অন্তর্গত ফরাজীপাড়া এক নম্বর বিওপিতে। বিএসএফ সূত্রে খবর, জলঙ্গীর ১৪৬ নম্বর ব্যাটেলিয়ান ফরাজীপাড়া বিওপি এক নম্বর পয়েন্ট সীমান্ত এলাকায় টহলদারি চলছিল।

BSF: ছেলেটার হাঁটা-চলা ছিল সন্দেহজনক, বিএসএফ পাকড়াও করতেই বেরিয়ে এল সেইগুলো
বিএসএফ-এর হাতে গ্রেফতারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 05, 2024 | 7:21 PM
Share

মুর্শিদাবাদ: মাঠ থেকে বাড়ি ফিরছিলেন এক যুবক। দেখে বোঝার উপায় নেই ভিতর ভিতর ছিল এমন ছক। তবে বিএসএফ-এর কড়া নজর এড়িয়ে বেরিয়ে যাওয়ার উপায় নেই। যুবককে আটক করতেই চক্ষু প্রায় চড়কগাছ হওয়ার জোগাড়। ওই যুবকের জুতোর ভিতর থেকে বেরিয়ে এল সোনা। হাতেনাতে ধরলেন বিএসএফ(BSF) আধিকারিকরা।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গী থানার অন্তর্গত ফরাজীপাড়া এক নম্বর বিওপিতে। বিএসএফ সূত্রে খবর, জলঙ্গীর ১৪৬ নম্বর ব্যাটেলিয়ান ফরাজীপাড়া বিওপি এক নম্বর পয়েন্ট সীমান্ত এলাকায় টহলদারি চলছিল। সেই সময় এক যুবক মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। তাঁকে দেখে সন্দেহ হয়। এরপর আটক করে তাঁকে। অভিযুক্তের কাছ থেকে তল্লাশি চালিয়ে তার জুতোর ভিতর থেকে চারটি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ।

শুধু তাই নয়, তার কাছ থেকে আরও তল্লাশি চালিয়ে একটি মোবাইল ফোন, ভারতীয় ৭৪০ টাকা ও তার পরিচয় পত্র পাওয়া গিয়েছে। পাশাপাশি একটি বাইক উদ্ধার করা হয়েছে। এরপর তাকে গ্রেফতার করে বিএসএফ। কার্যত, বাংলাদেশ থেকে সোনা ভারতে নিয়ে আসার ছক ভেস্তে দেয় জলঙ্গির ১৪৬ নম্বর ব্যাটালিয়ন। বিএসএফ সূত্রে ধৃত যুবকের নাম জানা যায়, আমিনুল মোল্লা। তিনি জলঙ্গি ব্লকের বাসিন্দা। সোনা সহ ওই পাচারকারীকে কাস্টমসের হাতে তুলে দেয় বলে জানা যায়।

Follow Us
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা