AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Central forces in Murshidabad: মুর্শিদাবাদের ১৩টি আসন নিয়ে অতি সতর্ক কেন্দ্রীয় বাহিনী, কোন কোন কেন্দ্র?

West Bengal assembly election 2026: মুর্শিদাবাদ জেলার দুটি পুলিশ জেলা মিলিয়ে মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়ন হয়েছে ৩১৬ কোম্পানি। মুর্শিদাবাদ জেলা পুলিশের অন্তর্গত এলাকায় ২৪০ কোম্পানি এবং জঙ্গিপুর পুলিশ জেলা অন্তর্গত এলাকায় ৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মোট স্পর্শকাতর কেন্দ্র রয়েছে ১০৬৬। অতি স্পর্শকাতর কেন্দ্র রয়েছে ২৩২৮। স্পর্শকাতর এলাকা রয়েছে ৯৯০। কেন্দ্রীয় বাহিনীর সূত্রে খবর, এর মধ্যে ৮৫ শতাংশ ওই ১৩টি বিধানসভার অন্তর্গত।

Central forces in Murshidabad: মুর্শিদাবাদের ১৩টি আসন নিয়ে অতি সতর্ক কেন্দ্রীয় বাহিনী, কোন কোন কেন্দ্র?
কেন্দ্রীয় বাহিনীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 22, 2026 | 2:45 PM
Share

মুর্শিদাবাদ: জেলায় আসন সংখ্যা ২২। মুর্শিদাবাদের ২২টি বিধানসভা আসনের মধ্যে ১৩টি কেন্দ্র নিয়ে অতি সতর্ক কেন্দ্রীয় বাহিনী। ওই ১৩টি কেন্দ্রে বিশেষ নজর এবং দফায় দফায় রুট মার্চের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর হাতে পঞ্চায়েত নির্বাচনে উত্তপ্ত হওয়া এলাকার তালিকা রয়েছে। রয়েছে লোকসভা এবং বিগত বিধানসভা নির্বাচনে পরবর্তী হিংসা কবলিত এলাকার তালিকাও। সেই অনুযায়ী মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভার মধ্যে ১৩টির উপরে বিশেষ নজর রয়েছে কেন্দ্রীয় বাহিনীর।

মুর্শিদাবাদের সবক’টি বিধানসভায় ভোটারদের নিরাপত্তার ব্যাপারে জোর দেওয়া হলেও এই ১৩টি বিধানসভা এলাকা কেন্দ্রীয় বাহিনীর অতি সতর্কিত তালিকায় রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী সূত্রে খবর, এই এলাকায় টহলরত বাহিনীর সংখ্যা বেশি করা হয়েছে। নির্বাচনের আগের দিন আধ ঘণ্টা থেকে ৪৫ মিনিট অন্তর রুট মার্চ করা এবং নির্বাচনের দিন সেই সময়ের পরিমাণ আরও কমিয়ে রুট মার্চ বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে।

কোন ১৩টি আসন নিয়ে অতি সতর্ক কেন্দ্রীয় বাহিনী?

মুর্শিদাবাদের যে ১৩টি বিধানসভা কেন্দ্র নিয়ে কেন্দ্রীয় বাহিনী অতি সতর্ক, সেই আসনগুলি হল- ডোমকল, রানিনগর, ফরাক্কা, সামশেরগঞ্জ, জঙ্গিপুর, খড়গ্রাম, সুতি, রেজিনগর, বেলডাঙা, হরিহরপাড়া, লালগোলা, ভগবানগোলা এবং জলঙ্গি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী নানা পদক্ষেপ করছে। ভোটারদের বাধাদান কিংবা বুথ দখলের চেষ্টা হলে কেন্দ্রীয় বাহিনী তা রুখে দেওয়ার জন্য অত্যন্ত কড়া ব্যবস্থা নিতে পারবে বলেও ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী ভীত সন্ত্রস্ত গ্রামবাসীদের ভোটদানেও নিয়ে যেতে পারবেন বলে সূত্রের খবর।

এই ১৩টি বিধানসভা আসনের যে যে গ্রামগুলিতে বিগত নির্বাচনগুলিতে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে কিংবা রক্ত ঝরেছে, সেইসব এলাকায় বিশেষ ক্যাম্প করা হয়েছে বাহিনীর তরফে। বারবার এলাকায় গিয়ে গ্রামের মানুষের সঙ্গে কথা বলা এবং তাঁদের ভোট দিতে যাওয়ার ব্যাপারে নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি বাহিনীর তরফে বলা হচ্ছে।

সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে যে গ্রামগুলিতে খুনের ঘটনা ঘটেছে কিংবা ঘর ছাড়া হতে হয়েছে বাসিন্দাদের, সেখানে স্থায়ীভাবে বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এই ১৩টি বিধানসভা এলাকার প্রায় প্রত্যেকটি বুথের সিসিটিভির উপরে নজরদারি অত্যন্ত শক্তিশালী করা হয়েছে বলে সূত্রের খবর।

মুর্শিদাবাদ জেলার দুটি পুলিশ জেলা মিলিয়ে মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়ন হয়েছে ৩১৬ কোম্পানি। মুর্শিদাবাদ জেলা পুলিশের অন্তর্গত এলাকায় ২৪০ কোম্পানি এবং জঙ্গিপুর পুলিশ জেলা অন্তর্গত এলাকায় ৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মোট স্পর্শকাতর কেন্দ্র রয়েছে ১০৬৬। অতি স্পর্শকাতর কেন্দ্র রয়েছে ২৩২৮। স্পর্শকাতর এলাকা রয়েছে ৯৯০। কেন্দ্রীয় বাহিনীর সূত্রে খবর, এর মধ্যে ৮৫ শতাংশ ওই ১৩টি বিধানসভার অন্তর্গত।

Follow Us
'উল্টো করে ঝুলিয়ে সোজা করব', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'উল্টো করে ঝুলিয়ে সোজা করব', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই কমিশনকে নিশানা জয়প্রকাশের
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই কমিশনকে নিশানা জয়প্রকাশের
পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা, কলকাতার অবস্থা কী?
পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা, কলকাতার অবস্থা কী?
বেরনোর আগে কলকাতার রাস্তার হালহকিকত জেনে নিন
বেরনোর আগে কলকাতার রাস্তার হালহকিকত জেনে নিন