AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্বামীর বাবা, স্ত্রীর বাবা একই ব্যক্তি! অভিযোগ বিজেপির

সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ তুলে সরব বিজেপি নেতৃত্ব। খড়গ্ৰাম বিধানসভার ঝিল্লি অঞ্চলের ১৮ নম্বর বুথের পোড়াডাঙা গ্রামে এখনও একজন বাংলাদেশি নাগরিক বসবাস করছেন বলে অভিযোগ তোলেন তাঁরা। অভিযোগ, সাত্তার শেখ নামের এক ব্যক্তি নাকি কাগজপত্রে তাঁর শ্বশুরকেই বাবা হিসেবে দেখিয়ে এ রাজ্যে বসবাস করছেন।

স্বামীর বাবা, স্ত্রীর বাবা একই ব্যক্তি! অভিযোগ বিজেপির
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 04, 2026 | 7:41 PM
Share

খড়গ্রাম: শ্বশুরকে বাবা বানিয়ে ভারতে এসে বাস করছেন বাংলাদেশের বাসিন্দা। সাংবাদিক বৈঠক সরব বিজেপি নেতৃত্ব। মুর্শিদাবাদের খড়গ্রামের ঘটনা। এসআইআর আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে।

সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ তুলে সরব বিজেপি নেতৃত্ব। খড়গ্ৰাম বিধানসভার ঝিল্লি অঞ্চলের ১৮ নম্বর বুথের পোড়াডাঙা গ্রামে এখনও একজন বাংলাদেশি নাগরিক বসবাস করছেন বলে অভিযোগ তোলেন তাঁরা। অভিযোগ, সাত্তার শেখ নামের এক ব্যক্তি নাকি কাগজপত্রে তাঁর শ্বশুরকেই বাবা হিসেবে দেখিয়ে এ রাজ্যে বসবাস করছেন।

বিজেপির দাবি, বিষয়টি অত্যন্ত গুরুতর, নির্বাচন কমিশনের অবিলম্বে তা খতিয়ে দেখা উচিত। একইসঙ্গে খড়গ্ৰামের বিডিওকেও বিষয়টি তদন্ত করে দেখার আবেদন জানানো হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা ও পরিচয় সংক্রান্ত এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

এই ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এক নেতা বলেন, ‘এটা গণতন্ত্র না ষড়যন্ত্র বোঝা যাচ্ছে না। মানুষ সময়ের অপেক্ষা করছে।’  বিজেপির তরফে অভিযোগ, এ রাজ্যে তৃণমূল এসআইআরের বিরোধিতা করছে। বিডিও-এসডিওদের চাপ দিয়ে এখনও বাংলাদেশিদের ভোটার লিস্টে রেখেছে। সাত্তার শেখ নামে একজন বাংলাদেশি রয়ে গিয়েছেন। বিজেপির দাবি, এক ব্যক্তির স্বামীর বাবা আর স্ত্রীর বাবার একই নাম, তা কী করে সম্ভব!

Follow Us