Humayun Kabir Police Clash in Murshidabad: শেষবেলার প্রচারে তুলকালাম, বাধা পেতেই ‘তৃণমূলের দালাল’ বলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হুমায়ুন

Murshidabad Political Clash: মঙ্গলবার নির্বাচনের প্রচারের শেষ দিনে নওদা বিধানসভা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন হুমায়ুন। অভিযোগ, সেই সময় পুলিশ তাঁর পথ আটকায়, সমর্থকদের এগোতে বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে।

Humayun Kabir Police Clash in Murshidabad: শেষবেলার প্রচারে তুলকালাম, বাধা পেতেই ‘তৃণমূলের দালাল’ বলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হুমায়ুন
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 21, 2026 | 2:44 PM

মুর্শিদাবাদ: প্রচারের শেষ লগ্নে রণক্ষেত্র মুর্শিদাবাদের নওদা। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবিরের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তুলকালাম। পুলিশ ও প্রার্থীর মধ্যে তীব্র বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। পুলিশের বিরুদ্ধে প্রচার রুখে দেওয়ার অভিযোগ। মেজাজ হারালেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। 

মঙ্গলবার নির্বাচনের প্রচারের শেষ দিনে নওদা বিধানসভা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন হুমায়ুন। অভিযোগ, সেই সময় পুলিশ তাঁর পথ আটকায়, সমর্থকদের এগোতে বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে। সেই সময়েই পুলিশের সঙ্গে সরাসরি বচসায় জড়িয়ে পড়েন প্রার্থী।

প্রকাশ্যেই পুলিশের উপর ক্ষোভ উগরে দিতে দেখা যায় হুমায়ুনকে। কর্তব্যরত পুলিশ কর্মীদের ধমকও দেন। প্রশ্ন তোলেন, কেন তাঁর গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে? পুলিশকে ‘তৃণমূলের দালাল’ বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, শাসকদলের অঙ্গুলিহেলনেই পুলিশ এই কাজ করছে। তোপের পর তোপ দাগতে থাকেন।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রচার কর্মসূচির জন্য আগে থেকে কোনো বৈধ অনুমতি নেওয়া ছিল না। যদিও হুমায়ুন বলছেন, “আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে যথাযথ অনুমতি নিয়েই প্রচারে নেমেছি। তা সত্ত্বেও পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের আটকে দিচ্ছে। এটা বিরোধীদের কন্ঠরোধ করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।” এদিকে প্রথম দফার ভোটের আগে প্রচারের জন্য বেঁধে দেওয়া সময় শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগে নওদার এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। এলাকায় চলছে পুলিশের টহল। ময়দানে কেন্দ্রীয় বাহিনী। 

Follow Us