AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: মুর্শিদাবাদে আধা সেনা নামানোর দাবি শুভেন্দুর, পুলিশ বলছে পরিস্থিতি স্বাভাবিক

Wakaf Law: এ দিন শুভেন্দু অধিকারী নিজের এক্স-হ্যান্ডেলে জানিয়েছেন, ২০১৯-২০২০ সালে সিএএ বিরুদ্ধে প্রতিবাদের সময়ও সরকারি সম্পত্তি নষ্ট করেছিলেন বিক্ষোভকারীরা। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হল মঙ্গলবার।

Murshidabad: মুর্শিদাবাদে আধা সেনা নামানোর দাবি শুভেন্দুর, পুলিশ বলছে পরিস্থিতি স্বাভাবিক
মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারীImage Credit: Facebook
| Updated on: Apr 09, 2025 | 12:01 AM
Share

জঙ্গিপুর: নয়া ওয়াকফ আইনের প্রতিবাদ। যার জেরে উত্তপ্ত মুর্শিদাবাদের জঙ্গিপুর। পুলিশের গাড়ি ভাঙচুর। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে আধা সেনা নামানোর দাবি তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে, জঙ্গিপুরের খবর কানে যেতেই বিধায়ক জাকির হোসেনকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও, রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুর্শিদাবাদের পরিস্থিতি আয়ত্তে এসেছে।

এ দিন শুভেন্দু অধিকারী নিজের এক্স-হ্যান্ডেলে জানিয়েছেন, ২০১৯-২০২০ সালে সিএএ বিরুদ্ধে প্রতিবাদের সময়ও সরকারি সম্পত্তি নষ্ট করেছিলেন বিক্ষোভকারীরা। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হল মঙ্গলবার। নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এরপরই শুভেন্দু লিখেছেন, “আমি মুখ্য সচিব এবং মুর্শিদাবাদের জেলাশাসককে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রকের সাহায্য নেওয়ার জন্য অনুরোধ করছি। কারণ পুলিশ স্পষ্টতই এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে অক্ষম বলে মনে হচ্ছে।” প্রসঙ্গত এ দিন, নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হয় পুলিশ। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। লাগাতার চলে ইট বৃষ্টি। পাল্টা বিক্ষোভকারীদের থামাতে পুলিশকে ছুড়তে হয় কাঁদানে গ্যাসের সেল। এই নিয়েই এ দিন পোস্ট করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

অপরদিকে, এলাকার বিধায়ক জাকির হোসেন বলেন, “দিদিও শান্তি বার্তা দিয়েছেন। আমিও শান্তির বার্তা দিতে চাই।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন