AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: ‘আপনি বিজেপি-র দালাল’, ব্রিগেডে আসতেই হুমায়ুনকে দেখে চিৎকার করলেন TMC কর্মীরা

Humayun Kabir News: আজ ব্রিগেডে মাঠ পরিদর্শনের সময় সাংবাদিক বৈঠক করছিলেন হুমায়ুন। সেই সময় মাঠে কয়েকজন খেলা করছিলেন। হুমায়ুনকে দেখেই তাঁরা এগিয়ে আসেন। সঙ্গে-সঙ্গে চিৎকার করতে শুরু করেন। তাঁরা বলতে থাকেন হুমায়ুন বিজেপির দালাল।

Humayun Kabir: 'আপনি বিজেপি-র দালাল', ব্রিগেডে আসতেই হুমায়ুনকে দেখে চিৎকার করলেন TMC কর্মীরা
হুমায়ুন কবীরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 05, 2026 | 2:36 PM
Share

কলকাতা: দলের সঙ্গে একের পর এক ইস্যুতে বিভিন্ন দূরত্ব। আর তারপরই তৃণমূল ছেড়ে বেরিয়ে যান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এরপর মুর্শিদাবাদের বুকে সভা করে নতুন করে নিজের দল গঠন করেন। নাম দেন ‘জনতা উন্নয়ন পার্টি’। সেই দিনই হুমায়ুন কবীর জানিয়েছিলেন, তিনি জানুয়ারি মাসে ব্রিগেডে সভা করবেন। সেই মতো সোমবার ব্রিগেডে মাঠ পরিদর্শনে আসেন। আর সেখান থেকেই বিক্ষোভের মুখে পড়লেন হুমায়ুন।

আজ ব্রিগেডে মাঠ পরিদর্শনের সময় সাংবাদিক বৈঠক করছিলেন হুমায়ুন। সেই সময় মাঠে কয়েকজন খেলা করছিলেন। হুমায়ুনকে দেখেই তাঁরা এগিয়ে আসেন। সঙ্গে-সঙ্গে চিৎকার করতে শুরু করেন। তাঁরা বলতে থাকেন হুমায়ুন বিজেপির দালাল। সকলেই নিজেকে তৃণমূল বলে দাবি করেন। যদিও হুমায়ুন কোনও কিছুই পাত্তা দেননি। পরে সব দেখা বলে মন্তব্য করেন তিনি।

যাঁরা হুমায়ুনকে ঘিরে এ দিন বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁদের মধ্যে একজন চিৎকার করে বলতে থাকেন সংবাদ মাধ্যমের সামনে, “হুমায়ুন কবীর বিজেপি কর্মী। তিনি বিজেপির দালাল।” এরপর সাংবাদিকরা ওই বিক্ষোভকারীকে প্রশ্ন করেন, আপনারা কি কোনও রাজনৈতিক কর্মী? তখন তিনি উত্তর দেন, “আমরা কলকাতা পোর্ট এলাকা থেকে এসেছিলাম। এখানে ক্রিকেট খেলতে এসেছিলাম। আমরা তৃণমূল করি।”

গোটা বিষয়টি নজরে রাখেন হুমায়ুন। তিনি পরে বলেন, “ওরা পারলে সভা ভেস্তে দেখাক। কে কার দালাল পরে দেখব। ওঁদের কথার কোনও জবাব দেব না।”

পুরুলিয়ায় পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী, রাত পোহালেই রুটমার্চ
পুরুলিয়ায় পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী, রাত পোহালেই রুটমার্চ
বাংলায় SIR-এ বাদ ৫০ লক্ষ অনুপ্রবেশকারী? নিতিনের মন্তব্যে চাপানউতোর
বাংলায় SIR-এ বাদ ৫০ লক্ষ অনুপ্রবেশকারী? নিতিনের মন্তব্যে চাপানউতোর
চাপ বাড়ছে কমিশনের, ফের ধরনায় মমতা
চাপ বাড়ছে কমিশনের, ফের ধরনায় মমতা
| আতঙ্কে নিদ্রাহীন বাগদার মতুয়া পরিবারের
| আতঙ্কে নিদ্রাহীন বাগদার মতুয়া পরিবারের
ছাব্বিশে বিজেপি ৫০-র নিচে নামলে কেন্দ্রে কী হবে? বলে দিলেন অভিষেক
ছাব্বিশে বিজেপি ৫০-র নিচে নামলে কেন্দ্রে কী হবে? বলে দিলেন অভিষেক
নিরাপত্তা বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নতি, পরিবর্তনের উদ্দেশ্য: অমিত
নিরাপত্তা বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নতি, পরিবর্তনের উদ্দেশ্য: অমিত
তালিকা প্রকাশের পরেই কমিশনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তালিকা প্রকাশের পরেই কমিশনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নদিয়ার দিকনগরে পরিবর্তন যাত্রায় জেপি নাড্ডা
নদিয়ার দিকনগরে পরিবর্তন যাত্রায় জেপি নাড্ডা
বিধানসভা ভোট নিয়ে কী ভাবছেন সিঙ্গুরের সাধারণ মানুষ? শুনল টিভি৯ বাংলা
বিধানসভা ভোট নিয়ে কী ভাবছেন সিঙ্গুরের সাধারণ মানুষ? শুনল টিভি৯ বাংলা
ভোটের আগে পোস্টার রাজনীতি, ভাতারে TMC বিধায়কের বিরুদ্ধে সরব হলেন কারা?
ভোটের আগে পোস্টার রাজনীতি, ভাতারে TMC বিধায়কের বিরুদ্ধে সরব হলেন কারা?