AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manirul Islam: ‘ধুক-ধুক করে মরার থেকে একবারে মরা ভাল’, নির্বাচন কমিশনের কোমর ভাঙার হুমকি দিয়ে বললেন TMC-র মণিরুল

Murshidabad: সোমবার বিকেলে বস্ত্র-বিতরণ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকেই ফরাক্কার বিধায়ক হুমকি দেন। বলেন, "কঞ্চি নয়, লাঠি দিয়ে নির্বাচন কমিশনের কোমর ঢিলা করে দিতে হবে। তুমি আকাশে আছ, পাতাল থেকে ছেঁড়ছে বের করব একটা-একটা করে।"

Manirul Islam: 'ধুক-ধুক করে মরার থেকে একবারে মরা ভাল', নির্বাচন কমিশনের কোমর ভাঙার হুমকি দিয়ে বললেন TMC-র মণিরুল
মণিরুল ইসলামImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 20, 2026 | 6:02 PM
Share

ফরাক্কা (মুর্শিদাবাদ): প্রথম বলেছিলেন, ‘শুনানি করতে দেব না…’। তারপর বিডিও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছিল তাঁর নেতৃত্বে। আর এবার সেই তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের মুখে ফের হুমকির সুর। নির্বাচন কমিশনের কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। এর আগে বিডিও অফিস ভাঙচুরের ঘটনায় মণিরুলের বিরুদ্ধে কেন মামলা হয়নি সেই নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। ফের একবার হুমকির সুরে কথা বলতে দেখা গেল তাঁকে।

সোমবার বিকেলে বস্ত্র-বিতরণ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকেই ফরাক্কার বিধায়ক হুমকি দেন। বলেন, ” কঞ্চি নয়, লাঠি দিয়ে নির্বাচন কমিশনের কোমর ঢিলা করে দিতে হবে। তুমি আকাশে আছ, পাতাল থেকে ছেঁড়ছে বের করব একটা-একটা করে।” তিনি আরও বলেন, “সংবিধান-সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখতে হবে। গালে থাপ্পর পড়ছে বিজেপির। কমিশনার পদত্যাগ করা উচিত। ভাঁড়-গদ্দার হয়ে গেছে। নিজে বাঁচার জন্য, আগামী প্রজন্মকে বাঁচাতে তৈরি থাকুন। ১৯ তারিখ ফাইনাল লিস্ট বেরবে। তখন যদি সব ঠিকঠাক হয়, নচেত দেখবেন চারিদিকে আগুন জ্বলছে। কিছু করার করার নেই। ধুক ধুক করে মরার থেকে একবারে মরা ভাল।”

এখানে উল্লেখ্য, এর আগে মণিরুল ধর্মের ভিত্তিতে নাম বাদের অভিযোগ তুলেছিলেন। সেই সময় বলেছিলেন, “হিন্দু ভাইরা আমায় বলছে, রামের নাম শুনলে বলছে আপনার কিছু লাগবে না, আর রহিমের নাম শুনলে তখন চোদ্দ গুষ্ঠির খতিয়ান চাই। এই দ্বিচারিতা চলবে না। আমরা সকলে এই দেশকে স্বাধীন করেছি। যদি ফরাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে গুলি খেতে হয় এই মণিরুল ইসলাম গুলি খাবেন প্রথমে।” তারপর বিডিও অফিস ভাঙচুর করা হয়। এরপর ফের একবার হুমকি দেওয়ার অভিযোগ উঠল মণিরুল ইসলামের বিরুদ্ধে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন