AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF: আর কোনওভাবে রেয়াত নয়, ‘ফুল অ্যাকশনে’ BSF, সীমান্তে চালিয়ে দিল গুলি

BSF: তারপর পাল্টা পাঁচ থেকে ছ'জন বাংলাদেশি গুলি ছোড়ে। এরপর তাদের রুখতে বিএসএফ বাধ্য হয়ে আরও একবার গুলি চালায়। বিএসএফের পক্ষ থেকে মোট ২ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে।

BSF: আর কোনওভাবে রেয়াত নয়, 'ফুল অ্যাকশনে' BSF, সীমান্তে চালিয়ে দিল গুলি
সীমান্তে চালিয়ে দিল গুলি
| Edited By: | Updated on: Feb 26, 2025 | 7:28 PM
Share

জলঙ্গি (মুর্শিদাবাদ): কড়া প্রহরা সীমান্তে। বিএসএফ (BSF) চেষ্টা করেই যাচ্ছে অনুপ্রবেশ যাতে কোনও ক্রমে রোখা যায়। তবে কানে কথা যায় বাংলাদেশিদের? বারবার বারণ সত্বেও সেই কাঁটাতার পেরিয়ে বাংলাদেশিদের একাংশ ঢুকে পড়ছে এদেশে। অবেশেষে অনুপ্রবেশকারী রুখতে সীমান্তে গুলি চালালো বিএসএফ।

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের জলঙ্গির চরভদ্রা সীমান্তে বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। সেই অনুপ্রবেশ রুখতে বিএসএফের পক্ষ থেকে গুলি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনার পর সীমান্তের ওপারে উত্তেজনা ছড়িয়েছে।

বিএসএফ সূত্রে খবর, গতকাল গভীর রাতে পাঁচ-ছ’জন বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করে। তা নজরে আসে ভারত বাংলাদেশের সীমান্তে প্রহরারত জলঙ্গির ১৪৬ নম্বর ব্যাটেলিয়নের। জানা যাচ্ছে, অনুপ্রবেশকারীরা বিওপির চরভদ্রা এলাকার মেঠো পথে আসার চেষ্টা করে। তখনই বাধা দেয় বিএসএফ। প্রথমে শূন্যে গুলি চালান জওয়ানরা।

তারপর পাল্টা পাঁচ থেকে ছ’জন বাংলাদেশি গুলি ছোড়ে। এরপর তাদের রুখতে বিএসএফ বাধ্য হয়ে আরও একবার গুলি চালায়। বিএসএফের পক্ষ থেকে মোট ২ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। এরপরই ভয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

Follow Us