AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Election 2021 Phase 7: লাইনে দাঁড়িয়ে মাস্ক দিচ্ছেন প্রার্থী, তুমুল উত্তেজনা মুর্শিদাবাদে

ভোট (west bengal assembly election 2021) সপ্তমীর সকাল থেকে মুর্শিদাবাদে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠছে।

West Bengal Election 2021 Phase 7: লাইনে দাঁড়িয়ে মাস্ক দিচ্ছেন প্রার্থী, তুমুল উত্তেজনা মুর্শিদাবাদে
নিজস্ব চিত্র।
| Updated on: Apr 26, 2021 | 9:45 AM
Share

মুর্শিদাবাদ: ভোটের লাইনে কংগ্রেস প্রার্থীর মাস্ক বিলি। এই অভিযোগ ঘিরে সোমবার সপ্তম দফার ভোটের সকালে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের ২৩৮ নম্বর বুথে। কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

প্রার্থী নিজে ভোটের লাইনে দাঁড়িয়ে মাস্ক বিলি করে বলে অভিযোগ তৃণমূলের। তাদের দাবি, ভোটের সকালে ভোটারদের প্রভাবিত করতেই এই মাস্ক বিলি। বিক্ষুব্ধ এক তৃণমূল নেতার অভিযোগ, “যে সমস্ত মানুষ ভোট দিতে যাচ্ছেন তাঁদের উনি বলছেন, ‘ ভোটটা আমাকে দেবেন। আমি কংগ্রেসের প্রার্থী। আমি আপনাদের টাকা দিয়ে দিচ্ছি। আপনারা খেটে খাওয়া মানুষ। আজ ভোট দিতে এসেছেন বলে কাজ কামাই হয়নি’।”

আরও পড়ুন: বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, ভোটারদের বাধা, উত্তপ্ত রানিনগর

যদিও কংগ্রেস প্রার্থীর দাবি, “দেখুন অনেকে মাস্ক পরেননি। আমার বক্তব্য, আগে প্রাণ তার পর ভোট। সে কারণেই আমি মাস্কটা দিয়েছি। সকলের সামনেই দিয়েছি। তবে আমি কারও কাছে ভোট আবেদন করিনি। কোনও টাকা পয়সাও দিইনি। এগুলি মিথ্যা অভিযোগ।”

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?