AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি,নামও আমার দেওয়া, ভোটের পর দেখে নেব: মমতা

Mamata Banerjee: এরপর তিনি নিজেই বলেন, "তৃণমূলকে ভোট কেন দেবেন? লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। সারা জীবন পাবেন। ১ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ হলেও টাকা পাবেন।" এখানেই শেষ নয়, মুখ্য়মন্ত্রী আজ মহুয়া মৈত্রর সমর্থনে ভোটের প্রার্থনা করেন।

Mamata Banerjee: ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি,নামও আমার দেওয়া, ভোটের পর দেখে নেব: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 31, 2024 | 2:13 PM
Share

কৃষ্ণনগর: কৃষ্ণনগরে ভোটের প্রচারে গিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রর সমর্থনে প্রচারে গিয়েছেন তিনি। আর সেখান থেকেই সিপিএম-কংগ্রেস-বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা এ দিন বলেছেন, “অল ইন্ডিয়ায় ইন্ডিয়ার জোট আমি তৈরি করেছি। নামও আমার দেওয়া। ভোটের পর আমি দেখে নেব।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, “কিন্তু বাংলায় সিপিএম-কংগ্রেস-বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম-কে ভোট দেওয়া মানে বিজেপি-কে ভোট দেওয়া। আরও একটা লেজুর মুসলিম পার্টি হয়েছে। সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।” তৃণমূল সুুপ্রিমো  এ দিন স্পষ্ট জানান, কেন তৃণমূলকে ভোট দেওয়া উচিত। আর বিরোধীদের কেন নয়। তিনি বলেন,  “আমরা একলা লড়ছি। আমি শুনেছি সিপিএম কংগ্রেস ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে বলেছে। আর এখানে তো জোটই হয়নি। এখানে ঘোট হয়েছে।”

এরপর তিনি নিজেই বলেন, “তৃণমূলকে ভোট কেন দেবেন? লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। সারা জীবন পাবেন। ১ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ হলেও টাকা পাবেন।” এখানেই শেষ নয়, মুখ্য়মন্ত্রী আজ মহুয়া মৈত্রর সমর্থনে ভোটের প্রার্থনা করেন। বলেন, “মহুয়া ওদের যোগ্য জবাব দেব। আপনারা জেতানোর পরও ওঁকে তাড়িয়ে দিয়েছে এত বড় সাহস। তাই ওঁকে জিতিয়ে আবার পাঠাতে হবে যাতে মুখোশ খুলে দেয়।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?