AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: বিসর্জনকে কেন্দ্র করে পাড়ায় পাড়ায় সংঘর্ষ, রণক্ষেত্র কৃষ্ণনগর

Nadia: অভিযোগ, সেই সময় চ্যালেঞ্জ মোড় এলাকায় বেশ কয়েকজন  যুবক তাঁদের ওপর ইট ছোড়ে বলে অভিযোগ। লাঠি-লোহার রড নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। এমনকি রাস্তায় ফেলে মারধরও করা হয় বলে অভিযোগ।

Nadia: বিসর্জনকে কেন্দ্র করে পাড়ায় পাড়ায় সংঘর্ষ, রণক্ষেত্র কৃষ্ণনগর
কৃষ্ণনগরে সংঘর্ষ Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 14, 2024 | 9:47 AM
Share

নদিয়া:  বিসর্জনকে কেন্দ্র করে রণক্ষেত্র কৃষ্ণনগর। একাধিক পুজো কমিটির সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন ২ জন।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের। দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে একাধিক পুজো কমিটির সদস্যদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে কৃষ্ণনগরের চ্যালেঞ্জ মোড় থেকে শুরু করে কদম তলা ঘাট এলাকা। রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ প্রতিমা নিয়ে বিসর্জন ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিল রাধানগর বারোয়ারি।

অভিযোগ, সেই সময় চ্যালেঞ্জ মোড় এলাকায় বেশ কয়েকজন  যুবক তাঁদের ওপর ইট ছোড়ে বলে অভিযোগ। লাঠি-লোহার রড নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। এমনকি রাস্তায় ফেলে মারধরও করা হয় বলে অভিযোগ।

এর ফলে এক যুবক গুরুতর আহত হন। এর পাশাপাশি কৃষ্ণনগর কদমতলা বিসর্জন ঘাটেও বৈকুণ্ঠসড়ক বারোয়ারি ও গেট রোড শ্মশান কালীতলা বারোয়ারির মধ্যে মারামারির জেরে এক যুবকের মাথা ফেটে যায় বলে খবর। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Follow Us