AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Krishnanagar Jagadhatri: কৃষ্ণনগরের ‘বুড়িমা’র গয়না চুরি! গৌতম গ্রেফতার হতেই চরম উত্তেজনা

Nadia: নদিয়ার কৃষ্ণনগরের চাষাপাড়ার জগদ্ধাত্রী পুজোই বুড়িমার পুজো নামে খ্যাত। সেই পুজো কমিটির সম্পাদকের বিরুদ্ধে তৃণমূলের প্রভাব খাটিয়ে তোলাবাজি, হুমকি ও ঠাকুরের গয়না লুঠের অভিযোগ উঠেছে। তাঁকে এদিন গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। ধৃতকে এদিন কৃষ্ণনগর আদালতে তোলা হয়।

Krishnanagar Jagadhatri: কৃষ্ণনগরের 'বুড়িমা'র গয়না চুরি! গৌতম গ্রেফতার হতেই চরম উত্তেজনা
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 13, 2026 | 6:22 PM
Share

কৃষ্ণনগর: নদিয়ার কৃষ্ণনগরের (Krishnanagar) বুড়িমার পুজো খুবই জনপ্রিয়। প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় করেন এই পুজোয়। সেই পুজোকে কেন্দ্র করেই উঠল বড় অভিযোগ। তোলাবাজি, হুমকির পাশাপাশি গয়না চুরির মতো অভিযোগ উঠেছে পুজোর সম্পাদক গৌতম ঘোষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলার আগে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলেও অভিযোগ।

নদিয়ার কৃষ্ণনগরের চাষাপাড়ার জগদ্ধাত্রী পুজোই বুড়িমার পুজো নামে খ্যাত। সেই পুজো কমিটির সম্পাদকের বিরুদ্ধে তৃণমূলের প্রভাব খাটিয়ে তোলাবাজি, হুমকি ও ঠাকুরের গয়না লুঠের অভিযোগ উঠেছে। তাঁকে এদিন গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। ধৃতকে এদিন কৃষ্ণনগর আদালতে তোলা হয়। সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় ন্যায় সংহিতার ৩১৬(২), ৩১৮(৪), ৩০৮(৫) এবং ১০৯ ধারায় মামলা করা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে ধৃতকে সাতদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। গ্রেফতার হওয়ার পর আদালতে তোলার আগে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ক্ষিপ্ত জনতা ডিম ছোড়ে গৌতমকে লক্ষ্য করে। চোর চোর স্লোগানও দিতে থাকে উত্তেজনা।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা