AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shantipur: স্ত্রীর হাতের বিরিয়ানি খেয়েই শেষ! কেঁদে কুল পাচ্ছেন না আত্মীয়রা

Nadia Husband Killed: স্বামী খোকন ছিলেন ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক। অভিযোগ, একাধিক যুবকের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ছিল। আত্মীয়রা নিষেধ করা সত্ত্বেও তিনি কথা শুনতেন না। পারিবারিক বিবাদও ছিল স্বামী-স্ত্রীর। মীমাংসা করতেই স্বামীকে সম্প্রতি ডাকা হয় ভিনরাজ্য থেকে। বাড়ি ফিরতেই বিরিয়ানিতে বিষ মিশিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠেছে।

Shantipur: স্ত্রীর হাতের বিরিয়ানি খেয়েই শেষ! কেঁদে কুল পাচ্ছেন না আত্মীয়রা
প্রতীকী ছবিImage Credit: AI Generated Image
| Edited By: | Updated on: Oct 24, 2026 | 3:10 PM
Share

শান্তিপুর: ভিনরাজ্যে থাকেন স্বামী। সদ্য বাড়ি ফিরেছিলেন। এই ফেরাই যে শেষ ফেরা হবে, তা কল্পনা করেননি পরিবারের সদস্যরা। বাড়ি ফিরে বিরিয়ানি খেয়ে সবাই সুস্থ রইলেন, অথচ অসুস্থ হয়ে পড়লেন খোকন কারিকর। হাসপাতালে ভর্তি করা হলে, চলে যমে-মানুষে লড়াই। শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় স্ত্রীর দিকেই উঠেছে অভিযোগের আঙুল।

স্বামী খোকন ছিলেন ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক। অভিযোগ, একাধিক যুবকের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ছিল। আত্মীয়রা নিষেধ করা সত্ত্বেও তিনি কথা শুনতেন না। পারিবারিক বিবাদও ছিল স্বামী-স্ত্রীর। মীমাংসা করতেই স্বামীকে সম্প্রতি ডাকা হয় ভিনরাজ্য থেকে। বাড়ি ফিরতেই বিরিয়ানিতে বিষ মিশিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুরে চাঞ্চল্য ছড়িয়েছে।

নদিয়ার শান্তিপুরের ফুলবাগান মাঠ সংলগ্ন জামাত কলোনিতে খোকন কারিকরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, স্ত্রী হাসিনা বেগম ও ফিরদৌস নামে এক যুবক ষড়যন্ত্র করে বিরিয়ানির সঙ্গে বিষ মিশিয়ে খোকনকে খাওয়ান।

অসুস্থ অবস্থায় একাধিক হাসপাতালে চিকিৎসার পর প্রায় এক সপ্তাহের মাথায় মৃত্যু হয় ওই যুবকের। প্রথমে বমি শুরু হয়েছিল। পরে চিকিৎসকরা তাঁকে বলেন যে তাঁর শরীরে বিষ রয়েছে। তারপর থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে। একই বিরিয়ানি পরিবারের বাকি সদস্যরাও খেয়েছিলেন। তাঁরা সুস্থই আছেন। তাঁদের দুই সন্তান রয়েছে। শান্তিপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।

Follow Us