AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonarpur: রাত দেড়টার মধ্যেই যা হওয়ার হয়ে গেল…, কালী ঠাকুরের বিসর্জনের রাতেই স্তম্ভিত সরকার পরিবার

Sonarpur Robbery: সোনারপুরের সাঙ্গুর এলাকার বাসিন্দা রানা সরকার স্থানীয় এলাকার কালীপুজোর দায়িত্বে ছিলেন। গতকাল কালীপুজোর বিসর্জন উপলক্ষে পরিবারের সদস্যরা সকলেই সন্ধ্যা থেকে ব্যস্ত ছিলেন। তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত বাড়িতে যাতায়াত করেছিলেন তাঁরা। সেই সময় পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল।

Sonarpur: রাত দেড়টার মধ্যেই যা হওয়ার হয়ে গেল..., কালী ঠাকুরের বিসর্জনের রাতেই স্তম্ভিত সরকার পরিবার
দরজা মাঝখান থেকে ভেঙে ঘরে ঢুকেছিল। তারপরই...Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 14, 2026 | 9:52 AM
Share

সোনারপুর: পরিবারের সদস্যরা কালীপুজোর প্রতিমা নিরঞ্জনের কাজে ব্যস্ত। সেই সুযোগে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি। ব্যাপক চাঞ্চল্য ছড়াল সোনারপুর থানা এলাকার সাঙ্গুরে। বাড়ির মূল গেটের তালা ভেঙে নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার সোনা ও রুপোর গহনা চুরি হয়েছে। এমনটাই দাবি পরিবারের। ইতিমধ্যেই সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, সোনারপুরের সাঙ্গুর এলাকার বাসিন্দা রানা সরকার স্থানীয় এলাকার কালীপুজোর দায়িত্বে ছিলেন। পুজোর কিছু টাকা এবং তাঁর ব্যক্তিগত টাকা বাড়িতেই রাখা ছিল। গতকাল কালীপুজোর বিসর্জন উপলক্ষে পরিবারের সদস্যরা সকলেই সন্ধ্যা থেকে ব্যস্ত ছিলেন। তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত বাড়িতে যাতায়াত করেছিলেন তাঁরা। সেই সময় পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল।

অভিযোগ, রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত পরিবারের সদস্যরা প্রতিমা নিরঞ্জনের কাজে ব্যস্ত ছিলেন। রাত দেড়টা নাগাদ বাড়িতে ফিরে তাঁরা দেখতে পান, মূল গেটের তালা ভাঙা। এরপরে ঘরের ভিতরে ঢুকতেই চোখে পড়ে গোটা আলমারি তছনছ করা, খোলা অবস্থায় পড়ে রয়েছে। আলমারিতে রাখা নগদ ৫০ হাজার টাকা, সোনার চেন, সোনা বাঁধানো শাঁখা, কানের দুল-সহ বিভিন্ন সোনা ও রুপোর গহনা উধাও।

পরিবারের দাবি, চুরি যাওয়া গহনার আনুমানিক মূল্য ৫ থেকে ৬ লক্ষ টাকা। পুজোর বিসর্জনের ব্যস্ততার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই চুরি করেছে বলে সন্দেহ পরিবারের।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকল, চুরির ঘটনায় কতজন জড়িত এবং আগে থেকে বাড়ির উপর নজরদারি চালানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

Follow Us