AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US flight Cancelled: ২৫ বছরে দ্বিতীয়বার, গোটা আমেরিকা জুড়ে বড় বিপর্যয়, আচমকা বাতিল হাজার হাজার বিমান

US Glitch: সূত্রের খবর, শুক্রবার আমেরিকার স্থানীয় সময় বিকেল ৩ টে ৫৪ মিনিটে আচমকা স্তব্ধ হয়ে যায় আমেরিকার প্রায় সব বিমান পরিষেবা। যে সব বিমান সেই সময় মাঝ আকাশে ছিল, সেগুলিকে নির্দিষ্ট গন্তব্যে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়। সেই সময় প্রায় ৪,০৪২টি বিমান মাঝ আকাশে ছিল।

US flight Cancelled: ২৫ বছরে দ্বিতীয়বার, গোটা আমেরিকা জুড়ে বড় বিপর্যয়, আচমকা বাতিল হাজার হাজার বিমান
Image Credit: TV9 Bangla
| Updated on: Nov 14, 2026 | 7:23 AM
Share

ওয়াশিংটন: কার্যত স্তব্ধ হয়ে গেল গোটা আমেরিকা। থমকে গেল হাজার হাজার বিমান। এমনকী রানওয়ের মুখ থেকে ফিরিয়ে আনা হল বিমান। বিমানবন্দরে অপেক্ষা রইলেন যাত্রীরা। আচমকা আমেরিকা জুড়ে প্রায় ৭০০০ বিমান বাতিল করে দেওয়া হল শুক্রবার। সব মিলিয়ে প্রায় ১১০০০ বিমান হয় বাতিল, নাহলে ওড়ার সময় পিছিয়ে দেওয়া হল। ২০০১ সালে ৯/১১ হামলার পর থেকে আমেরিকায় এমন ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার ঘটল।

বিকেল ৩ টে ৫৪ মিনিটে আচমকা এল নির্দেশ

সূত্রের খবর, শুক্রবার আমেরিকার স্থানীয় সময় বিকেল ৩ টে ৫৪ মিনিটে আচমকা স্তব্ধ হয়ে যায় আমেরিকার প্রায় সব বিমান পরিষেবা। যে সব বিমান সেই সময় মাঝ আকাশে ছিল, সেগুলিকে নির্দিষ্ট গন্তব্যে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়।

আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) দেশ জুড়ে বিমান পরিষেবা বন্ধ করার নির্দেশ দেয়। জানা গিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০০১-এর ১১ সেপ্টেম্বর, টুইন টাওয়ারে হামলার ঘটনার পর এভাবে আচমকা স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা আমেরিকার বিমান পরিষেবা।

সবিস্তারে আসছে…

Follow Us