AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Microsoft Outage: ২৪ ঘণ্টা পর মাইক্রোসফট বলল SORRY, কী হয়েছিল, কেন এত বড় বিপর্যয়

Microsoft Outage Update: ইমেইল থেকে আউটলুক, মাইক্রোসফটের অধীন বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। তবে বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ মাইক্রোসফট কাজ করা বন্ধ করে দেওয়ায় মাথায় হাত পড়ে ব্যবহারকারীদের। এমনকী, ভারতের এভিয়েশন বা উড়ান সেক্টরেও প্রভাব পড়েছে। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে তাদের কাস্টমার সাপোর্ট সিস্টেমেও প্রভাব পড়ছে।

Microsoft Outage: ২৪ ঘণ্টা পর মাইক্রোসফট বলল SORRY, কী হয়েছিল, কেন এত বড় বিপর্যয়
Image Credit: TV9 Bangla
| Updated on: Nov 14, 2026 | 9:00 AM
Share

ওয়াশিংটন: প্রায় ২৪ ঘণ্টা ধরে চলা বিভ্রাটের পর অবশেষে ক্ষমা চাইল (Microsoft)। বৃহস্পতিবার রাত থেকে একে একে টিমস, আউটলুক সহ সব পরিষেবা বন্ধ হয়ে যায়। এক্স মাধ্যমে সংস্থার তরফ থেকে ক্ষমা চেয়ে একটি পোস্ট করা হয়েছে। এক্স মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট বলেছে, “এই বিপর্যয়ের ফলে গ্রাহকদের যে হয়রানি হয়েছে, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। আমরা জানি আমাদের পরিষেবার উপর গ্রাহকদের আস্থা আছে, আর সেই দায়িত্বকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

ইমেইল থেকে আউটলুক, মাইক্রোসফটের অধীন বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। তবে বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ মাইক্রোসফট কাজ করা বন্ধ করে দেওয়ায় মাথায় হাত পড়ে ব্যবহারকারীদের। এমনকী, ভারতের এভিয়েশন বা উড়ান সেক্টরেও প্রভাব পড়েছে। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে তাদের কাস্টমার সাপোর্ট সিস্টেমেও প্রভাব পড়ছে।

কেন এই মাইক্রোসফট-বিপর্যয়?

মাইক্রোসফটের তরফ থেকে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণেই এই সমস্যা হয়েছে। এর পিছনে কোনও সন্দেহজনক কার্যকলাপ নেই বলেই উল্লেখ করা হচ্ছে। তবে ঠিক কতক্ষণে পুরো পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও জানাতে পারেনি মাইক্রোসফট।

মাইক্রোসফট জানিয়েছে, একটি নেটওয়ার্ক ক্যাপাসিটি আপগ্রেডের সময় তৈরি হওয়া একটি সমস্যার কারণে এই বিভ্রাট দেখা দিয়েছিল। সম্প্রতি নেটওয়ার্ক পরিবর্তনের পর সেটি প্রকাশ্যে আসে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, “এটি একটি প্রযুক্তিগত সমস্যা ছিল, এর সঙ্গে সাইবার অ্যাটাক বা এআই এজেন্টের কোনও সম্পর্ক নেই। আমরা মূল সমস্যা সমাধান করেছি এবং পরিষেবা পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছি।”

এই বিভ্রাটের ফলে মাইক্রোসফটের একাধিক পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে ব্যবহারকারীরা তাদের কাজ, ইমেইলের জন্য নির্ভরশীল টুলগুলো ব্যবহার করতে পারেননি। কোম্পানিটি এর আগে সতর্ক করেছিল যে, এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে।

Follow Us