AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone West Bengal Weather: এখনও জাঁকিয়ে শীত পড়ছে না… ভিলেন সেই নিম্নচাপ! আবার কবে ঘূর্ণিঝড় আসছে?

Kolkata & West Bengal Latest Weather Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। সোমবার ফের ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। অর্ণব ও মুরাসুরের পর এবার বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা। এর সম্ভাব্য নাম দেওয়া হয়েছে ‘আকভান’।

Cyclone West Bengal Weather: এখনও জাঁকিয়ে শীত পড়ছে না... ভিলেন সেই নিম্নচাপ! আবার কবে ঘূর্ণিঝড় আসছে?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Nov 14, 2026 | 8:50 AM
Share

কলকাতা: নভেম্বরের মাঝামাঝি সময়। এখন ভালোই শীতের আমেজ থাকার কথা। কিন্তু কোথায় শীত? পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে যে বৃষ্টি! একদিকে যেখানে পারাপতন হচ্ছে ধীরে ধীরে, সেখানেই আবার বৃষ্টির ভ্রূকূটিও রয়েছে।  কী বলছে আলিপুর আবহাওয়া অফিস?

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। সোমবার ফের ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। অর্ণব ও মুরাসুরের পর এবার বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা। এর সম্ভাব্য নাম দেওয়া হয়েছে ‘আকভান’। তবে এই ঘূর্ণিঝড় কোথায় যাবে, তা স্পষ্ট নয় এখনও। তবে ঘূর্ণিঝড়ের জেরে জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৮ ও ১৯ নভেম্বর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ১৯ নভেম্বর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতাতেও।

আপাতত ঠান্ডা ভাব থাকলেও, ফের বাড়বে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল, শুক্রবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।

Follow Us