AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shantipur: নিজের দোকান থেকে সব সোনার গয়না চুরি করলেন নিজেই! শান্তিপুরের আজব কাণ্ডে চোখ কপালে পুলিশের

সিসিটিভি চেক করার কোনও উপায় ছিল না, কারণ দোকানের মালিক জানিয়েছেন, সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে চোর। শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করার পর দোকান থেকে উদ্ধার হয় দুটি গোপন ক্যামেরা। শুরু হয় দফায় দফায় জিজ্ঞাসাবাদ।

Shantipur: নিজের দোকান থেকে সব সোনার গয়না চুরি করলেন নিজেই! শান্তিপুরের আজব কাণ্ডে চোখ কপালে পুলিশের
Image Credit: AI Generated Image
| Edited By: | Updated on: Jan 11, 2026 | 2:21 PM
Share

শান্তিপুর: রাতের অন্ধকারে সোনার দোকানের শাটার ভেঙে চুরি। তাও আবার বাজারের মধ্যে। রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। দোকানের মালিক থানায় গিয়ে চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল, তাঁর দোকান থেকে চুরি যাওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। পাশাপাশি তিনি জানান, ড্রয়ারে এক লক্ষ টাকা নগদ ছিল, সেটাও নিয়ে পালিয়েছে চোরের দল। এই অভিযোগ শুনে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে চোখ কপালে পুলিশের, এমনও হয়!

সিসিটিভি চেক করার কোনও উপায় ছিল না, কারণ দোকানের মালিক জানিয়েছেন, সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে চোর। শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করার পর দোকান থেকে উদ্ধার হয় দুটি গোপন ক্যামেরা। শুরু হয় দফায় দফায় জিজ্ঞাসাবাদ। মালিকের কথায় অসঙ্গতি দেখেই সন্দেহ হয়। শেষ পর্যন্ত ওই দোকানের মালিকের বাড়ি থেকেই উদ্ধার হয় ৫০ লক্ষ টাকার গয়না। নিজের দোকানে নিজেই চুরি! কেন এমন ঘটনা?

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ব্যাঙ্কে ৫০ লক্ষ টাকার ঋণ রয়েছে ওই ব্যবসায়ীর। সেই ঋণ মেটাতেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই সোনার দোকানের মালিক। শুধু পুলিশের কাছে অভিযোগ জানানোই নয়, সংবাদমাধ্যমকে ডেকে দোকানে চুরি হওয়ার গল্প ফেঁদেছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। শেষ পর্যন্ত স্বীকার করেছিলেন সবটা।

সোনার দোকানের মালিক এবং তার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই দোকানের এক কোটি টাকার বিমা করা ছিল। সেই বিমার টাকা নিয়ে ঋণ শোধ করার ছক কষেছিলেন দোকানের মালিক।

এমন পরিকল্পনা নতুন নয়। এর আগে এই শান্তিপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকায় এক পোশাক ব্যবসায়ী দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।। সে ক্ষেত্রেও এই একই কারণ উঠে আসে। অভিযোগকারীরা নিজেরাই স্বীকার করেন পুলিশের কাছে যে এমন ঘটনা মিথ্যা ছিল।

খেজুরের রস খাবেন? বড় কথা বলে দিলেন ডা. অরিন্দম বিশ্বাস
খেজুরের রস খাবেন? বড় কথা বলে দিলেন ডা. অরিন্দম বিশ্বাস
I-Pac কাণ্ডে ফাইল চুরির অভিযোগ, আদালতে নবান্নর সামনে ধর্নায় বসার আর্জি
I-Pac কাণ্ডে ফাইল চুরির অভিযোগ, আদালতে নবান্নর সামনে ধর্নায় বসার আর্জি
SIR শুনানিতে এবার ডাক পড়ল টুটু ও সৃঞ্জয় বসুর
SIR শুনানিতে এবার ডাক পড়ল টুটু ও সৃঞ্জয় বসুর
রাত পোহালেই মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা
রাত পোহালেই মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা
এন্টালি থেকে গ্রেফতার মালদহের তৃণমূল নেতা এনারুল শেখ
এন্টালি থেকে গ্রেফতার মালদহের তৃণমূল নেতা এনারুল শেখ
সেদিন প্রতীকের ঘরের ভিতর ঠিক কী করেন মুখ্যমন্ত্রী? ছবি দিল ED
সেদিন প্রতীকের ঘরের ভিতর ঠিক কী করেন মুখ্যমন্ত্রী? ছবি দিল ED
'ডিজিটাল যোদ্ধা'দের অভিষেক আজ কী কী বললেন শুনুন
'ডিজিটাল যোদ্ধা'দের অভিষেক আজ কী কী বললেন শুনুন
তিন বাহিনীর কাজের সঙ্গে তৃণমূল কর্মীদের তুলনা অভিষেকের
তিন বাহিনীর কাজের সঙ্গে তৃণমূল কর্মীদের তুলনা অভিষেকের
IPAC-এ তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ED-র
IPAC-এ তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ED-র
SIR-এর শুনানির সংখ্যা কি আরও বাড়ছে? আরও ২০০০ মাইক্রো-অবজারভার আসছেন
SIR-এর শুনানির সংখ্যা কি আরও বাড়ছে? আরও ২০০০ মাইক্রো-অবজারভার আসছেন