Nadia: ভোটবঙ্গে ফের অস্ত্র উদ্ধার, গ্রেফতার যুবক
Nadia: নাকা চেকিং চলার সময় পুলিশি অভিযানে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র কার্তুজ-সহ অস্ত্রশস্ত্র। মঙ্গলবার রাতে তাহেরপুর থানা এলাকা থেকে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার রাতে চলছিল পুলিশের নাকা চেকিং, এক যুবককে সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকাই চালানো হয় তল্লাশি। যুবকের পিঠে ছিল একটি ব্যাগ। তল্লাশি চালিয়ে সেই ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে একটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড কার্তুজ ও ধারাল অস্ত্র।

নদিয়া: ভোটের আগে বাংলায় আবার অস্ত্র উদ্ধার। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র কার্তুজ-অস্ত্র উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক যুবককে। নদিয়ার তাহেরপুর থানা এলাকার ঘটনা। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হতেই অতি সক্রিয়তা বেড়েছে পুলিশের। দিকে দিকে চলছে নাকা চেকিং। এবার পুলিশের বড়সড় সাফল্য।
নাকা চেকিং চলার সময় পুলিশি অভিযানে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র কার্তুজ-সহ অস্ত্রশস্ত্র। মঙ্গলবার রাতে তাহেরপুর থানা এলাকা থেকে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার রাতে চলছিল পুলিশের নাকা চেকিং, এক যুবককে সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকাই চালানো হয় তল্লাশি। যুবকের পিঠে ছিল একটি ব্যাগ। তল্লাশি চালিয়ে সেই ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে একটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড কার্তুজ ও ধারাল অস্ত্র।
সঙ্গে সঙ্গেই যুবককে গ্রেফতার করা হয় পুলিশের তরফে। বুধবার ধৃতকে তোলা হবে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। বিধানসভা নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। এরই মাঝে আবারও এক যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কার্তুজ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও সক্রিয়তা বাড়ল পুলিশ প্রশাসনের।
