AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tina Bhowmik Saha: স্বামী নিলয়ের হাত ধরে উত্থান, পেশায় প্রাইমারি টিচার, কে এই সব্যসাচী-ঘনিষ্ঠ টিনা

এলাকায় অত্যন্ত পরিচিত মুখ হওয়া সত্ত্বেও জেলার অভ্যন্তরীণ দলীয় কোন্দল ও তাঁর রাজনৈতিক পথকে মসৃণ হতে দেয়নি। এলাকার প্রয়াত বিধায়ক তাপস সাহার সঙ্গে তাঁর সম্পর্ক একেবারেই ভালো ছিল না। পাশাপাশি, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গেও তাঁর আদায়-কাঁচকলায় সম্পর্ক ছিল বলে জানা যায়।

Tina Bhowmik Saha: স্বামী নিলয়ের হাত ধরে উত্থান, পেশায় প্রাইমারি টিচার, কে এই সব্যসাচী-ঘনিষ্ঠ টিনা
টিনা ভৌমিক সাহাImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 23, 2026 | 5:53 PM
Share

নদিয়া: রাতভর তৃণমূল নেত্রীর বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয়েছে তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের (Tina Saha Bhowmick) বাড়িতে। উদ্ধার হয়েছে তিন কেজি সোনা। প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকার সোনা কার টাকায় কিনলেন টিনা? প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে টিনার সঙ্গে সব্যসাচীর ঘনিষ্ঠতা নিয়েও। তবে এই টিনা শিরোনামে এসেছেন আগেও। একসময় তাঁর নামে লিফলেট ছাপিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল এলাকায়। বারবার বিতর্কে জড়ানো এই টিনা আসলে কে? কীভাবে উত্থান?

স্বামী নিলয়ের হাত ধরে রাজনীতিতে প্রবেশ

নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন বিধায়ক প্রয়াত গৌরীশঙ্কর দত্তের হাত ধরে রাজনীতিতে প্রবেশ টিনার। তবে তারও আগে কলেজ জীবন থেকেই রাজনীতির ময়দানে হাতেখড়ি। স্বামী নিলয় সাহার হাত ধরে রাজনৈতিক জীবনে উত্থান ঘটেছিল তাঁর।

নিলয় সাহা একসময় বেতাইয়ের ডঃ বি আর আম্বেদকর কলেজের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। সেই সূত্রেই ছাত্র রাজনীতি থেকে মূল স্রোতের রাজনীতিতে প্রবেশ টিনা ভৌমিক সাহার। ​পরবর্তীতে টিনা দুবার মেয়াদে জেলা পরিষদের সদস্যা নির্বাচিত হন। জেলা পরিষদের সদস্য হওয়ার পর থেকেই ক্রমশ গোটা জেলায় তাঁর পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। নেত্রী হিসেবে রাজনৈতিক মহলে পরিচিতি পান তিনি।

অভিষেক-ঘনিষ্ঠ নেত্রী টিনা

স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত টিনা ভৌমিক সাহা দলের শীর্ষ নেতৃত্ব তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত নেত্রী হিসেবেই জেলা রাজনীতিতে পরিচিত। দীর্ঘ সময় ধরে জেলার মহিলা নেত্রী হিসেবে দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর বিধানসভা বা এলাকার একটি বড় অংশ তাঁর নিজস্ব ‘ভোট ব্যাঙ্ক’ বা একনিষ্ঠ অনুগামী বলেই জানা যায়।

মহুয়া-তাপসের সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক টিনার

​এলাকায় অত্যন্ত পরিচিত মুখ হওয়া সত্ত্বেও জেলার অভ্যন্তরীণ দলীয় কোন্দল ও তাঁর রাজনৈতিক পথকে মসৃণ হতে দেয়নি। এলাকার প্রয়াত বিধায়ক তাপস সাহার সঙ্গে তাঁর সম্পর্ক একেবারেই ভালো ছিল না। পাশাপাশি, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গেও তাঁর আদায়-কাঁচকলায় সম্পর্ক ছিল বলে জানা যায়। এই দুই প্রভাবশালী নেতার সঙ্গে চরম বিরোধের জেরে জেলার রাজনীতিতে বেশ কিছু সময় ধরে তিনি একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছিলেন।

প্রাথমিক স্কুলের শিক্ষিকা টিনার বিলাসবহুল জীবন নজর কাড়ে

​রাজনীতির বাইরে টিনা ভৌমিক সাহা পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাপের বাড়ি, শ্বশুরবাড়ি দুই পরিবারই যথেষ্ট সচ্ছল ও প্রভাবশালী বলেই এলাকায় কান পাতলে শোনা যায়। তাঁর বিলাসবহুল জীবনযাত্রা, দামি গাড়ি ব্যবহারের বিষয়টিও একাধিকবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

টিনার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। প্রয়াত নেতা তথা বিধায়ক তাপস সাহা অভিযোগ তুলেছিলেন, এই টিনা নাকি টাকার বিনিময়ে প্রাথমিকে চাকরির ব্যবস্থা করেন। এমনকী প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে টিনার ঘনিষ্ঠতার অভিযোগও তুলেছিলেন তাপস। প্রায় বছর তিনেক আগে টিনার নামে একটি লিফলেট এলাকায় ছড়িয়েছিল, যেখানে তাঁর বিলাসবহুল জীবন, রাজারহাটে ফ্ল্যাট , কেজি কেজি গয়নার উল্লেখ ছিল। আপাতত পুলিশের নজরে রয়েছে টিনা। তাঁকে নোটিস দিয়ে তলব করা হয়েছে।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট