AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Milan Pradhan: মিলল না স্বস্তি, মিলন প্রধানকে নিয়ে বড় নির্দেশ আদালতের

Nandigram Congress Candidate Milan Pradhan: এদিন মিলনের ১৪ দিনের জেল হেফাজত নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, "গত ২৫ নভেম্বর পর্যন্ত ওঁর জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। তারপর আর জামিনের মেয়াদ বাড়েনি। তবে জামিনের মেয়াদ বাড়া উচিত ছিল।

Milan Pradhan: মিলল না স্বস্তি, মিলন প্রধানকে নিয়ে বড় নির্দেশ আদালতের
মিলন প্রধানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 27, 2026 | 10:08 PM
Share

হলদিয়া: জামিনের মেয়াদ বাড়ায়নি কলকাতা হাইকোর্ট। এবার জেলা হেফাজত হল নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। শুক্রবার হলদিয়া আদালত মিলনকে ১৪ দিন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল। এদিনই আবার খেজুরি থানার মামলায় কাঁথি আদালত কংগ্রেস এই নেতাকে ২৮ ডিসেম্বর সশরীরে হাজিরার নির্দেশ দিল।

এদিন মিলন প্রধানের বিরুদ্ধে দুটি মামলার শুনানি ছিল দুটি আদালতে। হলদিয়া আদালতে সশরীরে হাজিরা দেন তিনি। ২০০৭ সালের নন্দীগ্রাম থানার মামলার শুনানিতে এদিনের হাজিরা ছিল। পাশাপাশি খেজুরি থানার ও সাত সালের পুরোনো মামলায় হাজিরা ছিল কাঁথি আদালতে। কিন্তু হলদিয়া আদালতে তিনি হাজির হয়েছেন বলে কাঁথি আদালতে আসতে পারেননি।

এদিন সরকারি পক্ষ ও অভিযুক্ত পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শুনে হলদিয়া আদালতের বিচারক মিলন প্রধানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশে দেন। আবার খেজুরি থানায় মারধর লুটপাট সহ একাধিক ধারায় অভিযোগের ভিত্তিতে পুলিশের করা মামলার এদিন শুনানি ছিল কাঁথি আদালতে। সেই শুনানিতে অভিযুক্ত মিলন প্রধান সশরীরে হাজির হননি। তাই অভিযুক্ত ও সরকারি পক্ষের কথা শুনে আগামী ২৮ ডিসেম্বর শুনানিতে মিলন প্রধানকে উপস্থিত হওয়ার নির্দেশ দেন কাঁথি আদালতের বিচারক।

এদিন মিলনের ১৪ দিনের জেল হেফাজত নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “গত ২৫ নভেম্বর পর্যন্ত ওঁর জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। তারপর আর জামিনের মেয়াদ বাড়েনি। তবে জামিনের মেয়াদ বাড়া উচিত ছিল। আজকে আদালত ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে। আমাদের আদালতের উপর আস্থা রয়েছে। কংগ্রেসের প্রার্থী হওয়ার কারণে তাঁর উপর জুলুম হবে, এটা বাঞ্ছনীয় নয়। আমরা মনে করি, মহামান্য আদালত সুবিচার করবে।”

Follow Us