AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খুবলে গিয়েছে চোখের ওপর থেকে মাথার একাংশ, টিভি দেখার সময় মর্মান্তিক পরিণতি!

বাবার আর্তনাদ শুনতে পেরে পাশের ঘর থেকে ছুটে আসেন মেয়ে।

খুবলে গিয়েছে চোখের ওপর থেকে মাথার একাংশ, টিভি দেখার সময় মর্মান্তিক পরিণতি!
নিজস্ব চিত্র
| Updated on: Jan 28, 2021 | 12:11 PM
Share

উত্তর ২৪ পরগনা:  মেঝেতে চাপ চাপ রক্ত। চোখের ওপর থেকে খুবলে গিয়েছে মাথার অংশ। বেরিয়ে গিয়েছে খুলি। দৃশ্য দেখে শরীরে কাঁটা দিয়ে ওঠে দুঁদে পুলিস কর্তাদেরও। টিটাগড়ে (Titagarh) এক ব্যবসায়ীর মর্মান্তিক পরিণতি। ভর সন্ধ্যায় বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন ওই নিহত ব্যবসায়ী। নিহতের নাম গুমানি খান (৩৫)।

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় নিজের ঘরে বসে টিভি দেখছিলেন ওই ব্যবসায়ী গুমানি। অভিযোগ, আচমকাই বেশ কয়েকজন যুবক তাঁর ঘরে ঢুকে পড়ে। প্রথমে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়, পরে মাটিতে ফেলে তাঁকে কোপানো হয়। বাবার আর্তনাদ শুনতে পেরে পাশের ঘর থেকে ছুটে আসেন মেয়ে।

আরও পড়ুন: তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের জের, মাটিতে গড়াল নেতাজীর ছবি, হাসপাতালে কর্মীরা

অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিস। বারাকপুর পুরপ্রশাসক উত্তম দাস জানান গুমানি খান তৃনমূল কর্মী ছিলেন। ঘটনার মুহূর্তে নিহতের বাড়ির সিসিটিভি কেন বন্ধ ছিল, তাও খতিয়ে দেখছে পুলিস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে গুমানিকে।

Follow Us
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?